৪ আগস্ট ২০২৫, ৯:২৬ অপরাহ্ণ
গণঅধিকার পরিষদ ও তার অঙ্গসংগঠনগুলোর উদ্যোগে ‘ছাত্র-জনতার গণজাগরণ’ শীর্ষক একটি সেমিনার রবিবার (৩ আগস্ট) সিলেট নগরীর শারদা হলে অনুষ্ঠিত হয়েছে। গণঅধিকার পরিষদের সিলেট জেলা শাখার আহবায়ক রহমতে এলাহী লস্কর নাঈমের সভাপতিত্বে ও বাংলাদেশ যুব অধিকার পরিষদ সিলেট জেলা শাখার সাবেক সদস্য সচিব জোবায়ের আহমেদ তোফায়েলের সঞ্চালনায় এই সেমিনার অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আবদুল্লাহ আল মামুন সুজন। বিশেষ অতিথির বক্তব্য দেন সংগঠনের দূর্যোগ বিষয়ক সম্পাদক আবুল মনসুর সাজু চৌধুরী। ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন গণঅধিকার পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক জামান সিদ্দিকী, ইউকে প্রবাসী নেতা ও গণঅধিকার পরিষদের সিলেট জেলা শাখার অন্যতম নেতা আমিনুল ইসলাম।
সেমিনারে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদ সিলেট জেলা শাখার সভাপতি রিয়াজুল ইসলাম, সাধারণ সম্পাদক সৈয়দ ফখরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ওলিউর রহমান মনজিল, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ সিলেট মহানগরের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ মিসবাউল হক মোহন, ছাত্র নেতা এনাম আরিয়ান, ছাত্র নেতা শাহরিয়ার মাহী, গণঅধিকার পরিষদের সিলেট জেলা শাখার যুগ্ম আহবায়ক শাহীন আহমেদ, যুগ্ম আহবায়ক রিয়াজুল ইসলাম রাজু, যুগ্ম সদস্য সচিব সৈয়দ আলবাব হোসেন, গণঅধিকার পরিষদের উসমানী নগর উপজেলার নেতা মাহিদুল ইসলাম চৌধুরী রাজু এবং যুবনেতা রেজা সিদ্দিকী।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন যুবনেতা সাব্বির হোসেন, মোঃ হোসাইন আহমদ, শাহাদাৎ হোসেন, সদরুল ইসলাম, সাগর আহমদ, কামাল মিয়া, গণনেতা জহিরুল ইসলাম এবং শ্রমিক নেতা রবিউল ইসলাম রবি প্রমুখ।