,

1 August 2025, 2:31 PM

সিলেটে ১.৫৩ কোটি টাকার চোরাচালানী মালামাদ আটক

আপডেট টাইম : August 1, 2025 2:31 PM



শেয়ার করুন

সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর সীমান্তবর্তী এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে আনুমানিক ১ কোটি ৫৩ লক্ষ ৯৬ হাজার টাকা মূল্যের বিপুল পরিমাণ মালামাদ আটক করা হয়েছে। ২০২৫ সালের ১ আগস্ট তারিখে পরিচালিত এই অভিযানে ব্যাটালিয়নের দায়িত্বাধীন প্রতাপপুর, সংগ্রাম, সোনালীচেলা, বাংলাবাজার এবং নোয়াকোট বিওপির সদস্যরা অংশগ্রহণ করেন।

আটককৃত চোরাচালানী মালামালের মধ্যে রয়েছে ভারত থেকে আমদানিকৃত স্মার্ট ফোন ডিসপ্লে, থ্রী পিস, গরুর মাংস, চিনি, টমেটো ও মদ। এছাড়াও বাংলাদেশ থেকে পাচার হওয়ার পথে শিং মাছ এবং অবৈধভাবে পাথর উত্তোলনকারী নৌকা আটক করা হয়। আটককৃত এসব মালামাদের আনুমানিক বাজার মূল্য ১,৫৩,৯৬,০০০.০০ (এক কোটি তিপ্পান্ন লক্ষ ছিয়ানব্বই হাজার) টাকা।

এ বিষয়ে অধিনায়ক, সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) উল্লেখ করেন যে, উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান, মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির অভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতোভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকার অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণে চোরাচালানী মালামাদ জব্দ করা হয়েছে। তিনি আরও জানান যে, আটককৃত চোরাচালানী মালামাদ সমূহের বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন