,

19 June 2023, 1:01 AM

জৈন্তাপুরে বিজিবি লালাখাল বিওপি’র অভিযানে ৩৫৬ পিস ভারতীয় কাতান শাড়ী আটক

আপডেট টাইম : June 19, 2023 1:01 AM



শেয়ার করুন

মোঃ সাজ উদ্দিন, জৈন্তাপুর প্রতিনিধি: বর্ডার গার্ড বাংলাদেশ সিলেট সেক্টরের অধীনস্থ জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) কর্তৃক পরিচালিত অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় কাতান শাড়ী আটক করা হয়েছে।

বিজিবি সূত্রে জানা যায়, চোরাচালান প্রতিরোধকল্পে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ১৮ জুন (শনিবার) রাতে জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) অধীনস্থ লালাখাল বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার জৈন্তাপুরের বাইরাখেল নামক স্থানে একটি বিশেষ টহল দল অভিযান পরিচালনা করে। বিজিবি টহল দলের টের পেয়ে চোরাকারবারিরা বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশের পর মালামাল ফেলে ছত্রভঙ্গ হয়ে রাতের অন্ধকারে পাশের গ্রামে পালিয়ে যায়। অভিযানে টহল দল চোরাকারবারিদের ফেলে যাওয়া চটের বস্তা থেকে ৩৫৬ পিস ভারতীয় কাতান শাড়ী আটক করতে সক্ষম হয়। আটককৃত ভারতীয় কাতান শাড়ীর আনুমানিক মূল্য ৪২ লক্ষ ৭২ হাজার টাকা।

জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল খোন্দকার মোঃ আসাদুন্নবী-পিএসসি প্রতিবেদককে বলেন, বর্তমান সরকারের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধকল্পে সীমান্ত পর্যায়ে বিজিবি’র অভিযানিক কর্মকান্ড ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। আটককৃত ৩৫৬ পিস ভারতীয় কাতান শাড়ী স্থানীয় শুল্ক অফিসে জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন।

শেয়ার করুন