শুক্রবার, ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

২৬ জুলাই ২০২৫, ১০:৩৪ অপরাহ্ণ

ওসমানীনগরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

আপডেট টাইম : জুলাই ২৬, ২০২৫ ১০:৩৪ অপরাহ্ণ



শেয়ার করুন

ওসমানীনগর উপজেলায় দাখিল ও এসএসসি পরীক্ষায় কৃতিত্বপূর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া ওসমানীনগর উপজেলা শাখার উদ্যোগে গত ২৬ জুলাই শনিবার গোয়ালাবাজারের আমিরা পার্টি সেন্টারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলা শাখার সভাপতি জাকির হোসাইনের সভাপতিত্বে ও জুমান আহমদ জামিলের পরিচালনায় আয়োজিত এই কৃতি সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি ও বিশিষ্ট ছাত্রনেতা মনজুরুল করিম মহসিন। প্রধান বক্তার বক্তব্য রাখেন সিলেট পশ্চিম জেলা শাখার সাধারণ সম্পাদক ফয়ছল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সদস্য মাহবুব খাঁন, আল ইসলাহ ওসমানীনগর উপজেলা শাখার সভাপতি মাওলানা এম.এ রব, একই সংগঠনের সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল মতিন গজনবী, সাংগঠনিক সম্পাদক হাফিজ মুহাম্মদ আজাদ আলী, দৈনিক ইনকিলাব পত্রিকার ওসমানীনগর উপজেলা প্রতিনিধি মাওলানা আবুল কালাম আজাদ, পর্তুগালে অবস্থিত আল ইসলাহর সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা সালেহ আহমদ, আনজুমানে তালামীযে ইসলামিয়া সিলেট পশ্চিম জেলা শাখার সহ-প্রচার সম্পাদক জুনায়েদ আহমদ তালুকদার, এনসিপি সিলেট জেলা ইউনিটের সদস্য মনিরুল ইসলাম সাকিব এবং সংগঠনের ওসমানীনগর উপজেলা শাখার সাবেক সভাপতি হাফিজ আব্দুল আমিন প্রমুখ।

অনুষ্ঠানে অংশ নেওয়া অতিথিবৃন্দ কৃতী শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।

শেয়ার করুন