শুক্রবার, ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

২৪ জুলাই ২০২৫, ১:০২ অপরাহ্ণ

সিলেট অনলাইন প্রেসক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকীতে জেলা প্রশাসনের শুভেচ্ছা

আপডেট টাইম : জুলাই ২৪, ২০২৫ ১:০২ অপরাহ্ণ



শেয়ার করুন

সিলেট অনলাইন প্রেসক্লাবের একযুগে পদার্পন ও ১১তম প্রতিষ্ঠা বার্ষিকি উপলক্ষে সিলেটের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শের মাহবুব মুরাদ এর পক্ষ থেকে শুভেচ্ছা জানানো হয়েছে।

মঙ্গলবার দুপুরে সিলেট অনলাইন প্রেসক্লাবের ড. রাগীব আলী মিলনায়তনে একযুগে পদার্পন উপলক্ষে আয়োজিত আনন্দ উৎসবে প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ গোলজার আহমদ হেলাল ও সাধারণ সম্পাদক এম. সাইফুর রহমান তালুকদারকে শুভেচছা জানান জেলা প্রশাসনের পক্ষে সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (মানব সম্পদ ও উন্নয়ন) পদ্মাসন সিংহ।

উল্লেখ্য, সিলেট অনলাইন প্রেসক্লাবের একযুগে পদার্পণ উপলক্ষে গৃহিত বর্ণাঢ্য কর্মসূচির অংশ হিসেবে আনন্দ উৎসবে বিশ্ববিদ্যালয়ের ভিসি, প্রশাসন ও পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ,আইনশৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা সংস্থার প্রতিনিধি,সরকারি ও বেসরকারি বিভিন্ন দপ্তরের প্রতিনিধিগণ,এনজিও কর্মকর্তাবৃন্দ,শিক্ষাবিদ,কৃষিবিদ, আইনজীবি,সাংবাদিক,ব্যবসায়ী,চিকিৎসক,আলেম,ক্রীড়া ব্যক্তিত্ব,লেখক,পেশাজীবী নেতৃবৃন্দ,সামাজিক, সাংস্কৃতিক ও শিক্ষার্থী প্রতিনিধিবৃন্দ,গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষসহ সুধীজন উপস্থিত ছিলেন। প্রতিষ্ঠাবার্ষিকীর আনন্দঘন অনুষ্ঠানটি এক মিলনমেলায় পরিণত হয়েছিল। এবারের প্রতিষ্ঠাবার্ষিকীর প্রতিপাদ্য ছিল ‘বিশ্বজুড়ে অনলাইনের জয়, অগ্রগতির যাত্রায় বৈষম্য নয়’।

শেয়ার করুন