,

20 July 2025, 11:18 PM

স্মাইল উইন্টার ধামাকা অফার পুরষ্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন

আপডেট টাইম : July 20, 2025 11:18 PM



শেয়ার করুন

স্মাইল উইন্টার ধামাকা অফারের পুরষ্কার বিতরণী অনুষ্ঠান আজ সকাল ১১টায় সিলেটের এসএমসি এরিয়া অফিসে অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিসিডিএস সিলেটের সেক্রেটারি জনাব মোঃ মুসাহিদ।

বক্তব্যে তিনি উল্লেখ করেন যে, এসএমসি কোম্পানি বিগত ৫০ বছর ধরে বাংলাদেশে অতি সুনামের সহিত ব্যবসা পরিচালনা করে আসছে। এই কোম্পানিই প্রথম মানুষের ডায়রিয়া ও শরীরে পানিস্বল্পতা দূর করতে এসএমসি ওরস্যালাইন আবিস্কার করে। এছাড়াও, বাংলাদেশে জন্মনিয়ন্ত্রণে এই কোম্পানির পণ্য ও বিভিন্ন পদ্ধতিসমূহ বিশেষ ভূমিকা পালন করে আসছে। পাশাপাশি মহিলাদের পিরিয়ড ম্যানেজমেন্টে এবং মাতৃত্বকালীন সেবা প্রদানে এসএমসি কোম্পানির ভূমিকা অনস্বীকার্য।

উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন লালদীঘিরপাড় নতুন হর্কাস মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি জনাব মোঃ শামসুল আলম, এসএমসি ইন্টারপ্রাইজ লিমিটেড সিলেট এরিয়া অফিসের সম্মানিত সেলস ম্যানেজার মহোদয়, সম্মানিত পরিবেশকবৃন্দ এবং কোম্পানির অধীনস্থ কর্মকর্তা কর্মচারীবৃন্দ। অনুষ্ঠানের শেষ পর্যায়ে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে এর সমাপ্তি ঘটে।

শেয়ার করুন