,

14 December 2022, 7:22 PM

হাফ ম্যরাথনে পর পর তিনটি ইভেন্টে চ্যাম্পিয়নশিপ অর্জন করেছেন সিলেটের নাসরিন বেগম

আপডেট টাইম : December 14, 2022 7:22 PM



শেয়ার করুন

এবার ঢাকা, সিলেট ও মৌলভীবাজার কাঁপালেন তিনি

স্টাফ রিপোর্টার :সম্প্রতি হাফ ম্যরাথনে পর পর তিনটি ইভেন্টে চ্যাম্পিয়নশিপ অর্জন করেছেন সিলেটের নাসরিন বেগম।ঢাকা, সিলেট ও মৌলভীবাজারে এ তিনটি ইভেন্ট অনুষ্ঠিত হয়। ১৮ নভেম্বর বেঙ্গল কনভেনশন মৌলভীবাজার হাফ ম্যরাথন ২১ কিলোমিটার প্রতিযোগিতা, ২৫ নভেম্বর এথলেট মিরপুর হাফ ম্যরাথন ও ২ ডিসেম্বর ইউনিমার্ট সিলেট হাফ ম্যরাথন ২১ কিলোমিটার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এ তিনটি ইভেন্টে চ্যাম্পিয়ন হন নাসরিন বেগম।

নাসরিন বিশ্বজয়ের স্বপ্ন নিয়ে কাজ করছেন। তিনি একজন এথলেট ও উদ্যোক্তা। পাশাপাশি রাজনীতি, সমাজসেবা ও সেবামূলক কার্যক্রম এর সাথে সম্পৃক্ত রয়েছেন।তরুণ ও উদ্যমী এ নারী সিলেট জেলা মহিলা আওয়ামীলীগের সদস্য, সিলেট উইমেন্স চেম্বারের পরিচালক ও একজন রোটারিয়ান।বহুমুখী প্রতিভার অধিকারী ও চৌকষ দৌঁড়বিদ নাসরিন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই’র সদস্য।

শেয়ার করুন