17 August 2025, 12:01 AM
স্টাফ রিপোর্টার : শনিবার দিবাগত রাত ১১টায় সিলেটের কোম্পানীগঞ্জ রোডে আকস্মিক পরিদর্শনে যান সিলেটর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শের মাহবুব মুরাদ। পরিদর্শনকালে তিনি পাথর পুনঃস্থাপন সংক্রান্ত বিষয়ে মাঠে উপস্থিত যৌথ বাহিনীকে গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা প্রদান করেন।
এ সময় তার সাথে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোঃ আনোয়ার উজ জামান এবং জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেটবৃন্দ।