১৬ জুলাই ২০২৫, ৫:২০ অপরাহ্ণ
দিরাই প্রতিনিধি : দিরাই সমাজ কল্যাণ সমিতি লম্বারদিয়া মিলান ইতালির পক্ষ থেকে দিরাই পৌরসভার সুজানগর গ্রামের রুবেল মিয়ার ছেলে নিরব(১০) কে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
বুধবার (১৬ জুলাই) সকাল ১১ ঘটিকার সময় নিরবের বাড়িতে উপস্থিত হয়ে নীরবের দাদা আলতাব উদ্দিনের কাছে নগদ ৫০ হাজার টাকা তুলে দেন প্রতিনিধিরা৷
এসময় উপস্থিত ছিলেন দিরাই উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক রফিকুল হক চৌধুরী টিপু,বাংলাদেশ জাতীয়তাবাদী আইন ছাত্র ফোরামের কেন্দ্রীয় কমিটির সদস্য মেহেদী হাসান চৌধুরী, ইন্জিনিয়ার সাজিদুর রহমান, দিরাই উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক ফাহিম মিয়া, নিরবের দাদা আলতাব উদ্দিন,মোঃ গোলাম হোসেন, ছাত্রদল নেতা ফাহিম চৌধুরী, সাগর মিয়া প্রমুখ।
মেহেদী হাসান চৌধুরী বলেন গুরুতর আহত নীরব টাকার অভাবে ভাল চিকিৎসা করাতে পারছিলনা এই সংবাদ পেয়ে দিরাই সমাজ কল্যাণ সমিতি এগিয়ে আসে এবং সংগঠনের পক্ষ থেকে আমাদের মাধ্যমে আজ ৫০ হাজার টাকা নীরবের চিকিৎসা বাবত পাঠালে আমরা তার দাদার কাছে পৌছে দেই।
প্রবাসে তৈরি উক্ত সংগঠন সব সময় সমাজের অসহায় মানুষের জন্য সবসময় কাজ করে যাচ্ছেন। দিরাইয়ের মানুষের বিপদে আপদে সবসময় এগিয়ে আসছেন তাঁরা এজন্য আমি অত্র সংগঠনের প্রধান উপদেষ্টা রিপন আলম চৌধুরী, সভাপতি শাকির মাহমুদ তালুকদার, সাধারণ সম্পাদক হামিম মিয়া তালুকদার, সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম হিমেল সহ দিরাই সমাজ কল্যাণ সমিতি লম্বারদিয়া মিলান ইতালির সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।
আমি আশাকরি তারা সবসময় অসহায় মানুষের পাশে থেকে কাজ করে যাবেন এবং ভবিষ্যতে ও থাকবেন। উল্লেখ্য গত ১৫ জুন দিরাই বাজার থেকে সুজানগর বাড়িতে যাওয়ার পথে নতুন পাড়া জামে মসজিদের সামনে বাস-অটো রিক্সা সংঘর্ষে নীরব গুরুতর আহত হয় সে বর্তমানে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছে।
টাকা পেয়ে নীরবের দাদা আবেগ আপ্লুত হয়ে পড়েন এবং তিনি উক্ত সংগঠনের সকল সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন এই টাকার অভাবে আমার নাতির ভাল চিকিৎসা করাতে পারছিলাম না। আল্লাহর রহমতে বিদেশীরা খবর পেয়ে তাদের সংগঠনের পক্ষ থেকে এই টাকা পাঠিয়েছেন আশাকরি আমার নাতির ভাল চিকিৎসা করাতে পারব।