,

15 July 2025, 5:01 PM

সিলেট অনলাইন প্রেসক্লাবের আনন্দ উৎসবে ডিআইজির ফুলেল শুভেচ্ছা

আপডেট টাইম : July 15, 2025 5:01 PM



শেয়ার করুন

সিলেট অনলাইন প্রেসক্লাবের একযুগে পদার্পণ ও ১১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ক্লাব নেতৃবৃন্দকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন সিলেট রেঞ্জের ডিআইজি মো. মুশফেকুর রহমানের পক্ষে পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম। মঙ্গলবার দুপুরে সিলেট অনলাইন প্রেসক্লাবের ডা. রাগীব আলী মিলনায়তনে আয়োজিত একযুগে পদার্পণ উপলক্ষের আনন্দ উৎসবে তিনি প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ গোলজার আহমদ হেলাল ও সাধারণ সম্পাদক এম. সাইফুর রহমান তালুকদারকে ফুলেল শুভেচ্ছা জানান। এসময় তাঁর সাথে পুলিশের উর্ধ্বতন কর্মকতাবৃন্দ উপস্থিত ছিলেন।

এই অনুষ্ঠানটি সিলেট অনলাইন প্রেসক্লাবের একযুগে পদার্পণ উপলক্ষে গৃহীত বর্ণাঢ্য কর্মসূচির অংশ ছিল। আনন্দ উৎসবে বিশ্ববিদ্যালয়ের ভিসি, প্রশাসন ও পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, আইনশৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা সংস্থার প্রতিনিধি, সরকারি ও বেসরকারি বিভিন্ন দপ্তরের প্রতিনিধিগণ, এনজিও কর্মকর্তাবৃন্দ, শিক্ষাবিদ, কৃষিবিদ, আইনজীবী, সাংবাদিক, ব্যবসায়ী, চিকিৎসক, আলেম, ক্রীড়া ব্যক্তিত্ব, লেখক, পেশাজীবী নেতৃবৃন্দ, সামাজিক, সাংস্কৃতিক ও শিক্ষার্থী প্রতিনিধিবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন শ্রেণী-পেশার মানুষসহ সুধীজন উপস্থিত ছিলেন। প্রতিষ্ঠাবার্ষিকীর এই আনন্দঘন অনুষ্ঠানটি এক মিলনমেলায় পরিণত হয়েছিল। এবারের প্রতিষ্ঠাবার্ষিকীর প্রতিপাদ্য ছিল ‘বিশ্বজুড়ে অনলাইনের জয়, অগ্রগতির যাত্রায় বৈষম্য নয়’।

শেয়ার করুন