শুক্রবার, ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

১২ জুলাই ২০২৫, ৮:৩৯ অপরাহ্ণ

হাফিজ ফাউন্ডেশনের নতুন কার্যালয় উদ্বোধন ও কার্যনির্বাহী কমিটির ঘোষণা

আপডেট টাইম : জুলাই ১২, ২০২৫ ৮:৩৯ অপরাহ্ণ



শেয়ার করুন

হাফিজ সোসিয়াল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের নতুন কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন সিলেট নগরীর টিলাগড় এলাকায় ১২ জুলাই ২০২৫ ইং, শনিবার দুপুর সাড়ে বারোটায় অনুষ্ঠিত হয়। উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে সিলেট সিটি কর্পোরেশনের সাবেক প্যানেল মেয়র ও মহানগর বিএনপির সভাপতি জনাব রেজাউল হাসান কয়েস লোদী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সমন্বয়ক গোলাম মর্তুজা সেলিম, এনসিপি সিলেট জেলা প্রধান সমন্বয়কারী জনাব নাজিম উদ্দিন শাহান, এনসিপি সিলেট জেলা যুগ্ম সমন্বয়কারী ও সংগঠনের উপদেষ্টা জনাব ফয়সাল আহমদ ও জনাব কামরুল আরিফ, সিলেট জেলা অনলাইন প্রেস ক্লাবের সভাপতি জনাব গুলজার আহমদ, সংগঠনের উপদেষ্টা জনাব আমিনুল ইসলাম, সাবেক সিসিক কাউন্সিলর আব্দুর রকিব তুহিন, সাবেক সিসিক কাউন্সিলর হুমায়ুন কবির সুহিন, মোয়াজ্জেম জেম, এমসিপি সিলেট জেলার সদস্য জনাব আতাউর রহমান আতা ও জনাব শেখ জাবেদ আহমদ, বিশিষ্ট অভিনেতা ও ছড়াকার প্রশান্ত লিটন, নকশী বাংলা ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম জয়নাল এবং সাংবাদিক আলী হায়দার মৃদুল, মশিউর রহমান চৌধুরী, আবিদ হোসেন খান ও আল মেজবা রায়হানসহ আরও অনেকে অংশ নেন।

ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সভাপতি হাফিজ মাও. মো. ছালিম আহমদ খান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অনুষ্ঠান শেষে ফাউন্ডেশনের ২০২৫-২৬ সনের কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয় এবং আগামী দিনের সেবামূলক কার্যক্রমের রূপরেখা উপস্থাপন করা হয়।

অতিথিরা তাদের বক্তব্যে ফাউন্ডেশনের কাজের ভূয়সী প্রশংসা করে বলেন, “তোমাদের মতো উৎসাহী ও মানবিক তরুণরাই আগামী নতুন বাংলাদেশের রূপকার। তোমাদের হাত ধরেই গড়ে উঠবে এক সহমর্মিতা ও মূল্যবোধনির্ভর সমাজ। দীর্ঘ পাঁচ বছর ধরে তোমরা যে মানবিক ও সেবামূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছ, সেটি অত্যন্ত প্রশংসনীয়। ভবিষ্যতেও সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে যাওয়ার আহ্বান জানাই।” তারা আশাবাদ ব্যক্ত করেন, টিলাগড়ে নতুন কার্যালয়ের মাধ্যমে ২০১৯ সাল থেকে সমাজের পিছিয়ে পড়া, গরিব ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো এই সংগঠনের সেবা ও কার্যক্রম আরও বিস্তৃত ও সংগঠিত হবে।

শেয়ার করুন