,

3 August 2022, 1:36 AM

মাদক-বাল্যবিবাহ ও ইভটিজিংয়ের বিরুদ্ধে ওসি যখন শিক্ষকের ভূমিকায়

আপডেট টাইম : August 3, 2022 1:36 AM



শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : জৈন্তাপুর সরকারী উচ্চ বিদ্যালয়ের  প্রধান শিক্ষক’র আমন্ত্রণে জাফলং ট্যুরিস্ট পুলিশের ইউনিট ইনচার্জ ওসি রতন শেখ মাদক, বাল্যবিবাহ ও ইভটিজিং সম্পর্কে ক্লাস করালেন স্কুল শিক্ষার্থীদের।

মঙ্গলবার সকালে স্কুলের  অষ্টম-নবম-দশম শ্রেণীর শিক্ষার্থীদের বাল্যবিবাহের কুফল, ইভটিজিং,মাদক বিষয়ে তিনি এ ক্লাস নেন।  শিক্ষকের সম্মান , প্রেমঘটিত বিষয়, আচার-আচরণ, জীবন গড়তে শিক্ষার গুরুত্ব সহ বাস্তব-সম্মত সময়োপযোগী পদক্ষেপ গ্রহণ সম্পর্কে  তিনি ক্লাসে আলোচনা করেছেন।

স্কুলের টিচারদের ক্লাসের বাইরে পুলিশ অফিসারের এই সচেতনতামুলক ক্লাসটিতে অংশগ্রহণ করে শিক্ষার্থীরাও মহাখুশী।

স্কুলের  প্রধান শিক্ষিকা জাফরিনা আক্তার রুজি বলেন,মানবতার ফেরিওয়ালা ওসি রতন শেখ।তিনি  আমাদের সিলেট বাসীর জন্য আশীর্বাদ। তিনি তাঁর কর্মক্ষেত্রের পাশাপাশি উপজেলাবাসীর সচেতনতা ও মানুষের সেবায় সবসময় নিয়োজিত থাকেন।

শেয়ার করুন