শুক্রবার, ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

১ জুলাই ২০২৫, ৮:৫২ অপরাহ্ণ

মহাসড়কে যানজট নিরসন ও দুর্ঘটনা রোধকল্পে তামাবিল হাইওয়ে থানা পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত

আপডেট টাইম : জুলাই ১, ২০২৫ ৮:৫২ অপরাহ্ণ



শেয়ার করুন

মোঃ সাজ উদ্দিন, স্টাফ রিপোর্টার: সিলেট-তামাবিল মহাসড়কে যানজট নিরসন ও দুর্ঘটনা রোধকল্পে তামাবিল হাইওয়ে থানা পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

৩০ জুন (সোমবার) বিকাল ০৩ টায় জৈন্তাপুর উপজেলায় তামাবিল হাইওয়ে থানার অডিটোরিয়ামে বাস, ট্রাক, পিকআপ, কাভার্ডভ্যান শ্রমিক, ড্রাইভার, বিভিন্ন পরিবহন মালিক, ব্যবসায়ী ও শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ, সামাজিক ও রাজনৈতিক গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং গণমাধ্যমকর্মীদের নিয়ে মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়। তামাবিল হাইওয়ে থানা পুলিশের অফিসার ইনচার্জ মোহাম্মদ হাবিবুর রহমানের পরিচালনায় মতবিনিময় সভায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন হাইওয়ে পুলিশ সিলেট রিজিয়নের পুলিশ সুপার মোঃ রেজাউল করিম। এছাড়া উপস্থিত ছিলেন সিলেট সড়ক বিভাগের উপ-সহকারী প্রকৌশলী মোঃ শাহীদুল ইসলাম, সিলেট জেলা ট্রাফিক পুলিশ জৈন্তাপুর থানার সার্জেন্ট দীনার, ১নং নিজপাট ইউনিয়ন পরিষদ ও জৈন্তাপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ ইন্তাজ আলী, জৈন্তাপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা গোলাম কিবরিয়া এবং জৈন্তাপুর উপজেলা ট্রাক, পিকআপ, কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন উপ-কমিটির সেক্রেটারি জামাল আহমদ সহ প্রমুখ।

বিভিন্ন বাস, ট্রাক, পিকআপ, কাভার্ডভ্যান শ্রমিক, ড্রাইভার, বিভিন্ন পরিবহন মালিক, ব্যবসায়ী ও শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ, সামাজিক ও রাজনৈতিক গণ্যমান্য ব্যক্তিবর্গ, গণমাধ্যমকর্মী এবং সভাপতি মতবিনিময় সভায় মহাসড়কে যানজট নিরসন ও দুর্ঘটনা রোধকল্পে বক্তব্য প্রদান করেন।

শেয়ার করুন