,

6 June 2025, 4:52 PM

সিলেট অনলাইন প্রেসক্লাবের ঈদুল আযহার শুভেচ্ছা

আপডেট টাইম : June 6, 2025 4:52 PM



শেয়ার করুন

 

সিলেট অনলাইন প্রেসক্লাবের পক্ষ থেকে নগরবাসীসহ দেশ-বিদেশের সকলকে পবিত্র ঈদুল আযহার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। শুক্রবার এক বিবৃতিতে সংগঠনের সভাপতি মোহাম্মদ গোলজার আহমদ ও সাধারণ সম্পাদক এম সাইফুর রহমান তালুকদার এ শুভেচ্ছা বার্তা দেন।

তারা বলেন, ঈদুল আযহা ত্যাগ, সহমর্মিতা ও মানবতার মহান শিক্ষা বহন করে। এই পবিত্র দিনে হিংসা ও বিদ্বেষ ভুলে সম্প্রীতির বন্ধনে একাত্ম হওয়ার আহ্বান জানানো হয় তাদের বার্তায়। তারা প্রত্যাশা প্রকাশ করেন, ঈদের আনন্দ সবার জীবনে শান্তি ও সৌহার্দ্য বয়ে আনুক।

সিলেট অনলাইন প্রেসক্লাব আশা করে, এই ঈদ সকলের জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি নিয়ে আসবে। সংগঠনের পক্ষ থেকে সবাইকে ঈদ মোবারক জানানো হয়েছে।

শেয়ার করুন