১৯ মে ২০২৫, ৮:৪৭ অপরাহ্ণ
জৈন্তাপুরের দিগারাইল গ্রামের প্রবাসীদের সমন্বয়ে গঠিত হয়েছে দিগারাইল প্রবাসী কল্যাণ পরিষদ। বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে থাকা দিগারাইলের প্রবাসীদের একত্রিত করে এই কমিটি গঠন করা হয়েছে, যার মূল লক্ষ্য হলো মানবসেবা ও গ্রামের উন্নয়নে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা।
গত ৪ এপ্রিল ২০২৫ সালে প্রতিষ্ঠিত এই সংগঠনের নতুন কমিটি আগামী এক বছরের জন্য কার্যকর করা হয়েছে। কমিটিতে স্থান পেয়েছেন গ্রামের একঝাঁক তরুণ ও অভিজ্ঞ প্রবাসী, যারা সম্মিলিতভাবে দিগারাইলের সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে কাজ করবেন।
কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন নাজিন উদ্দিন। তার সঙ্গে সহ-সভাপতি হিসেবে রয়েছেন তাজুল ইসলাম, ফয়সল আহমেদ ও আলামিন আহমদ। সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন গোলজার আহমেদ সুমন, যাকে সহযোগিতা করবেন সহ-সাধারণ সম্পাদক তাজউদ্দিন আহমদ ও এখলাছ আহমদ।
সংগঠনের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পাবেন ফাহিম আহমেদ এবং তার সহযোগী হিসেবে থাকবেন আবুল হুসেন। সমাজসেবা বিষয়ক সম্পাদক হিসেবে কাজ করবেন আব্দুল করিম (কালা)। প্রচার সম্পাদকের দায়িত্বে রয়েছেন কামরুল ইসলাম, যার সহকারী হিসেবে রয়েছেন মাসুক আহমদ । এছাড়া, কোষাধ্যক্ষের দায়িত্বে আছেন নিজাম আহমেদ।
এই কমিটির মাধ্যমে দিগারাইল গ্রামের উন্নয়ন ও প্রবাসীদের মধ্যে সংহতি আরও সুদৃঢ় হবে বলে স্থানীয়রা আশাবাদী। প্রবাসীদের সম্মিলিত প্রচেষ্টায় এগিয়ে যাবে দিগারাইলের অগ্রযাত্রা—এটাই সকলের প্রত্যাশা।