শনিবার, ৯ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

৫ মে ২০২৫, ৭:৩৫ অপরাহ্ণ

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে সিলেটের শহিদ পরিবারকে সহায়তা

আপডেট টাইম : মে ৫, ২০২৫ ৭:৩৫ অপরাহ্ণ



oplus_2

শেয়ার করুন

বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী বলেছেন, জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের শহিদদের রক্তের বিনিময়ে এই রাষ্ট্র গঠিত হয়েছে। ছাত্র-জনতার আন্দোলন না হলে দেশ স্বাধীন হতো না। সিলেট জেলা পরিষদের উদ্যোগে আজ (৫ মে ২০২৫) জেলা পরিষদ সম্মেলন কক্ষে শহিদ পরিবারগুলোর মাঝে আর্থিক সহায়তা দেওয়া হয়।

অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক ও রাজস্ব) দেবজিৎ সিংহের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সিলেট জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সন্দ্বীপ কুমার সিংহ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আনোয়ার উজ জামান, সিলেট প্রেস ক্লাবের সভাপতি ইকরামুল কবির ইকু ও সাংবাদিক মুক্তাবিস উন-নূর।

বিভাগীয় কমিশনার বলেন, “সত্য ও ন্যায়ের পক্ষে এবং অন্যায়ের বিরুদ্ধে সবসময় সোচ্চার থাকতে হবে। জুলাই-আগস্টের আন্দোলনে যে পরিবর্তন শুরু হয়েছে, তা ধারাবাহিকভাবে নতুন বাংলাদেশ গড়ে তুলবে। এই রাষ্ট্র হবে জনগণের, যেখানে ন্যায্য অধিকার ও কল্যাণ নিশ্চিত হবে। সরকারি কর্মকর্তাদের এ দায়িত্ব সততার সঙ্গে পালন করতে হবে। ফ্যাসিবাদ বিরোধী সংগ্রামে সবাইকে একসাথে থাকতে হবে। শহিদদের স্বপ্নের বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সমাজে সাম্য ও ন্যায় প্রতিষ্ঠা করতে হবে।”

তিনি আরও বলেন, “জুলাই গণঅভ্যুত্থানের শহিদরা এই দেশের শ্রেষ্ঠ সন্তান। দেড় দশকের নিপীড়ন ও দুঃশাসনের বিরুদ্ধে তাদের আত্মত্যাগ দেশকে মুক্ত করেছে। তাদের শাহাদাত বিশ্বে নতুন ইতিহাস সৃষ্টি করেছে। তাদের স্বপ্ন পূরণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”

অনুষ্ঠানের শেষে সিলেট জেলার ১৪ জন শহিদের পরিবারকে আর্থিক সহায়তার চেক প্রদান করেন বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী।

শেয়ার করুন