বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

২ মে ২০২৫, ৭:৫৫ অপরাহ্ণ

আন্তর্জাতিক মানের শিক্ষা ও গবেষণায় এগিয়ে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়

আপডেট টাইম : মে ২, ২০২৫ ৭:৫৫ অপরাহ্ণ



শেয়ার করুন

দেশের উত্তর-পূর্ব কোণে অবস্থিত আধুনিক কৃষি শিক্ষা, গবেষণা ও সম্প্রসারণের বাতিঘর সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় (সিকৃবি) আন্তর্জাতিক মানের শিক্ষা ও গবেষণায় অনন্য ভূমিকা রাখছে। বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অনুজীব বিজ্ঞানী প্রফেসর ড. মো. আলিমুল ইসলাম বলেন, আন্তর্জাতিক মানসম্পন্ন পাঠ্যক্রম ও বিশ্বের স্বনামধন্য বিশ্ববিদ্যালয় থেকে উচ্চতর ডিগ্রিধারী শিক্ষক-গবেষকদের তত্ত্বাবধানে সিকৃবিতে যুগোপযোগী ও চাহিদাসম্পন্ন গ্র্যাজুয়েট তৈরি করা হচ্ছে।

সিকৃবির গবেষণা কার্যক্রম পরিদর্শন শেষে তিনি জানান, বিশ্ববিদ্যালয়ের ২৬২ জন শিক্ষকের মধ্যে ১৩৮ জন (৫২% এর বেশি) বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের নামীদামি বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন। এদের বেশিরভাগই যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, জাপান, জার্মানি, ফ্রান্স, সুইজারল্যান্ড, কানাডা, ডেনমার্ক, সুইডেন, স্পেন, বেলজিয়াম, ইতালি, স্কটল্যান্ড, আয়ারল্যান্ড, পর্তুগাল, মালয়েশিয়া, চীন, দক্ষিণ কোরিয়া, তাইওয়ান, চেক রিপাবলিক, ফিলিপাইন ও ভারতের বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি নিয়ে সিকৃবিতে শিক্ষা ও গবেষণায় নিয়োজিত রয়েছেন।

সিকৃবি শিক্ষকদের প্রচেষ্টায় বাংলাদেশ ও বিশ্বের খ্যাতনামা বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানের সঙ্গে একাধিক শিক্ষা ও গবেষণা চুক্তি স্বাক্ষরিত হয়েছে, যা শিক্ষার্থীদের জন্য সময়োপযোগী গবেষণার সুযোগ সৃষ্টি করেছে। এরই ফলশ্রুতিতে, ২০২৩ সালে স্পেনভিত্তিক সিমাগো ইনস্টিটিউশনের র্যাঙ্কিংয়ে উদ্ভাবনী ও জলজ বিজ্ঞান বিষয়ে সিকৃবি প্রথম স্থান অর্জন করে। ২০২৪ সালে উদ্ভাবনী র্যাঙ্কিং ও ইনফেকশাস ডিজিজ বিভাগেও শীর্ষস্থান ধরে রাখে। ২০২৫ সালে জাতীয় র্যাঙ্কিংয়ে সিকৃবি সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে প্রথম এবং সারাদেশে দ্বিতীয় স্থান লাভ করে।

প্রফেসর ড. আলিমুল ইসলাম আরও বলেন, সিকৃবিতে ৫০% এর বেশি আন্তর্জাতিক মানের শিক্ষক রয়েছেন। সরকারি-বেসরকারি সহযোগিতায় গবেষণার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা গেলে অবশিষ্ট শিক্ষকরাও আন্তর্জাতিক মানে উন্নীত হবেন। প্রতিষ্ঠার পর থেকে সিকৃবির রিসার্চ সিস্টেমের মাধ্যমে ৭০০ এর বেশি গবেষণা প্রকল্প সম্পন্ন হয়েছে, যা প্রতিষ্ঠানটিকে গবেষণা ক্ষেত্রে অনন্য উচ্চতায় পৌঁছে দিয়েছে।

শেয়ার করুন