,

16 February 2025, 12:37 AM

বাউল সম্রাট শাহ আব্দুল করিমের জন্মদিন আজ

আপডেট টাইম : February 16, 2025 12:37 AM



শেয়ার করুন

দিরাই প্রতিনিধি : সুনামগঞ্জের দিরাই উপজেলার তাড়ল ইউনিয়নের কালনী নদীর তীরে বাউল সম্রাট শাহ আব্দুল করিম ১৫ ফেব্রুয়ারি ১৯১৬ সালে উজান ধল গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। তার বাবা ইব্রাহিম আলী ও মা নাইওরজান বিবি ।

বাউল শাহ আব্দুল করিম আধ্যাত্মিক গানের তালিম নেন বাউল কমর উদ্দিন, বাউল সাধক রসিদ উদ্দিন, ও বাউল শাহ ইব্রাহিম মোস্তান বকসের কাছ থেকে। জীবদ্দশায় তিনি গান লেখার পাশাপাশি ২০০০ বেশি গানে সুর দিয়েছেন জানিয়েছেন গীতিকার শাহ নুর জালাল । যেগুলো সাতটি বইয়ে লিপিবদ্ধ আছে।

২০০৯ সালের ১২ সেপ্টেম্বর ৯৩ বছর বয়সে শাহ আব্দুল করিম মারা যান। তার মৃত্যুর কয়েক বছর আগে বেশ কয়েকজন শিল্পী বাউল শাহ আব্দুল করিমের গানগুলো আবার নতুন করে গেয়ে ব্যাপক ভাবে জনপ্রিয়তা অর্জন করে তিনি দেশব্যাপী পরিচিতি লাভ করেন। পেয়েছেন একুশে পদকপ্রাপ্ত।

এদিকে বাউল সম্রাটের জন্মদিন উপলক্ষে আজ উজান ধল গ্রামে তার নিজ বাড়িতে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন ।

এ বিষয়ে শাহ আব্দুল করিমের ছেলে গীতিকার শাহ নুর জালাল বলেন বাউল করিমের জন্ম বার্ষিকী উদযাপন উপলক্ষে গত সপ্তাহে বড় পরিসরে লোক উৎসব পালন করা হয়েছে। আজ আমাদের বাড়িতে দোয়া ও মিলাদ আয়োজন করা হয়েছে । ভক্তরা তাকে গানের মাধ্যমে স্মরণ করবেন ও শ্রদ্ধা জানবেন।

শেয়ার করুন