,

23 January 2025, 1:09 PM

বিপিএল মাতিয়ে বেড়াচ্ছেন লাস্যময়ী তরুণী ইয়াশা সাগর

আপডেট টাইম : January 23, 2025 1:09 PM



শেয়ার করুন

ক্রীড়া ডেস্ক

চিটাগাং কিংসের বুম হাতে বিপিএল মাতিয়ে বেড়াচ্ছেন এক লাস্যময়ী তরুণী। দলটির নিয়মিত অনুশীলনে মাইক্রোফোন হাতে দেখা যাচ্ছে ‍তাকে। স্বাচ্ছন্দ্যে কথা বলছেন খেলোয়াড়দের সঙ্গে। খেলোয়াড়দের সঙ্গে মডেলের কথা বলার ভিডিও ইতোমধ্যেই ঘুরে বেড়াচ্ছে সোশ্যাল মিডিয়ায়।

লাস্যময়ী এই মডেলের নাম ইয়াশা সাগর। তিনি বন্দরনগরীর দল চিটাগং কিংসের অফিসিয়াল হোস্ট। গ্ল্যামার, স্টাইল এবং প্যাশন নিয়ে এই মডেল ঝড় তুলছেন বিপিএলে। লীগটিতে আগে কখনও যা দেখেনি, তা এবার দেখা যাবে—এমন খবর আগেই বেরিয়েছিল। ৩০ ডিসেম্বর, বিপিএল শুরু হতেই সেই খবরের সত্যতা ধরা পড়লো।

ইয়াশার পরিচয় অনেকগুলো। তিনি একজন অভিনেত্রী, ফিটনেস ইনফ্লুয়েন্সার এবং ক্রিকেট প্রেজেন্টারও। কানাডার নাগরিক হলেও ইয়েশার শিকড় ভারতের পাঞ্জাবে। বিভিন্ন দেশের ফ্র্যাঞ্চাইজির লিগগুলোতে অনেক দলের সঞ্চালক হিসেবে কাজ করার অভিজ্ঞতার রয়েছে তাঁর।

পাঞ্জাবের মিউজিক ইন্ডাস্ট্রিতেও কাজের অভিজ্ঞতা রয়েছে ইয়াশার। ইতোমধ্যে ৩০টি মিউজিক ভিডিও এবং শর্ট ফিল্মে অভিনয় করেছেন তিনি। ২০২৩ সালে ইয়াশা পাঞ্জাবি সিনেমা ‘ইয়ারান দা রুতবা’য় অভিনয় করেন। অভিনয় করে পাঞ্জাবি মিউজিক ইন্ডাস্ট্রিতে বেশ নাম কুড়িয়েছেন তিনি। বিভিন্ন সূত্রের খবর, সামনে তাকে একটি দ্বিভাষিক শর্ট ফিল্মে একক মায়ের ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে।

শেয়ার করুন