শুক্রবার, ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

৫ আগস্ট ২০২৩, ১:১৭ পূর্বাহ্ণ

সিলেটে শেখ রাসেল রোলার স্কেটিং প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

আপডেট টাইম : আগস্ট ৫, ২০২৩ ১:১৭ পূর্বাহ্ণ



শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক: সিলেট জেলায় শেখ রাসেল রোলার স্কেটিং প্রশিক্ষণ কর্মসূচি-২০২৩ ইং উদ্বোধন করা হয়েছে। শুক্রবার ৪ আগস্ট বিকাল সাড়ে ৪ টায় সিলেট আবুল মাল আব্দুল মুহিত কমপ্লেক্সে বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনের আয়োজনে সিলেট জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনের যুগ্ম সম্পাদক আশরাফুল আলম মাসুম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা প্রশাসক শেখ রাসেল হাসান। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি হাসিনা মহিউদ্দিন শীরু, সিলেট জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক হানিফ আলম চৌধুরী, সিলেট জেলা ক্রীড়া অফিসার মোঃ নূর হোসেন, সিলেট জেলা মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বিধান কুমার সাহা। ০৪-১০ আগস্ট ২০২৩ ইং পর্যন্ত এই প্রশিক্ষণ কর্মসূচি চলবে।

শেয়ার করুন