,

16 August 2023, 1:13 PM

জৈন্তিয়াপুর বালিকা উচ্চ বিদ্যালয়ে জাতীয় শোক দিবস পালিত

আপডেট টাইম : August 16, 2023 1:13 PM



শেয়ার করুন

স্টাফ রিপোর্টঃ জৈন্তিয়াপুর বালিকা উচ্চ বিদ্যালয়ে স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। এ উপলক্ষে ১৫ আগষ্ট সকাল ১০ টা থেকে বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে কবিতা আবৃত্তি, রচনা, ছবি আকা সহ বিভিন্ন বিষয়ের উপর প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এর পর বঙ্গবন্ধুর বর্ণাঢ্য জীবনীর উপর অনুষ্ঠিত হয় এক আলোচনা সভা।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আফরোজা বেগমের সভাপতিত্বে এবং সিনিয়র শিক্ষক রজত ভূষন সরকারের উপস্থাপনায় এতে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সহকারী প্রধান শিক্ষক গোলাম মোস্তফা সরকার, সহকারী শিক্ষক চেমন আফরোজ পলি, হাছিনা আক্তার, পপি রানী রায়, কল্পনা ঘোষ, নিজাম উদ্দিন, মোঃ শাহাজান, মুহিবুল আম্বিয়া, পূর্ণিমা অধিকারী, মাহমুদুল হাসান, শুক্ল দেবনাথ, মিলন কুমার, সুবীর চক্রবর্তী, জয়গবিন তালুকদার প্রমুখ। পরে প্রধান শিক্ষক সহ শিক্ষকবৃন্দ প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন এবং জাতির পিতা সহ ১৯৭৫ সালের ১৫ আগষ্ট নিহতদের রুহের মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়।

শেয়ার করুন