২২ জুলাই ২০২৩, ৬:৪৬ অপরাহ্ণ
আমির উদ্দিন :: গোয়াইনঘাট উপজেলার ২ নং পশ্চিম জাফলং ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে যৌথ কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। অধ্য শনিবার ২২ জুলাই বিকাল চার ঘঠিকায় ইউনিয়ন আওয়ামীলীগের আহ্বায়ক সফিক আহমদ এর সভাপতিত্বে যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম নজু ও উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক আহমেদ মুস্তাকিন এর যৌথ পরিচালনায়
এতে প্রধান অতিথির বক্তব্যে গনপ্ৰজাতন্ত্ৰী বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক মন্ত্রী ইমরান আহমদ এমপি বলেন আওয়ামীলীগ সরকার দেশের উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছে, পদ্মা সেতু, মেট্রোরেল সহ মেগা মেগা প্রকল্প সরকার বাস্তবতায়ন করে যাচ্ছে, মুক্তিযুদ্ধাদের ভাতা ৯০০ শত টাকা থেকে উন্নীত করে ২০০০০ টাকা বৃদ্ধি করা হয়েছে।
দলীয় নেতা কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন দলের শৃংখলা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে, বক্তব্য কে আগে দিবে কে পরে দিবে এসবের লক্ষ্য না করে দল ও সরকারের উন্নয়নের বার্তা তৃণমূলের নিকট পৌছে দিতে হবে। প্রধানমন্ত্রী আমাকে সাতবার মনোনয়ন দিয়েছে, আমার প্রতি আন্তরিকতা আছে বিদায় দিয়েছেন এবং এখন আমি আপনাদের কাছে আসছি নিশ্চয়ই দলের নির্দেশনা নিয়ে এসেছি। এজন্য সবাইকে একযোগে কাজ করতে হবে।
অন্যান্যের মধ্যে কর্মী সভায় বক্তব্য রাখেন গোয়াইনঘাট উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক ও লেঙ্গুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান মুজিব, উপজেলা আওয়ামীলীগের নেতা ও পশ্চিম জাফলং উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস শহীদ মাষ্টার,উপজেলা সেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক ছয়ফুল আলম আবুল, উপজেলা ছাত্রলীগের সভাপতি সুফিয়ান আহমদ সাধারণ সম্পাদক গোলাম রেজওয়ান রাজীব, যুবলীগ নেতা কবির আহমদ।
কর্মী সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহমদ, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ আছলাম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ঈসমাঈল আলী মাষ্টার, উপজেলা আওয়ামীলীগ নেতা সুবাস চন্দ্র পাল ছানা, গোয়াইনঘাট কলেজের অধ্যক্ষ ফজলুল হক, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মাষ্টার জামাল উদ্দিন এডভোকেট, ফরিদ আহমদ শামীম, জেলা পরিষদের সদস্য ও উপজেলা আওয়ামীলীগ নেতা সুবাস দাস,
উপজেলা যুবলীগের আব্বায়ক ফারুক আহমদ,যুগ্ম আহ্বায়ক শাহাব উদ্দিন, উপজেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি ও পূর্ব আলীরগাও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম, গোয়াইনঘাট সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম রব্বানী সুমন, পশ্চিম জাফলং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম আহ্বায়ক মামুন পারভেজ, সাবেক ছাত্রলীগ সভাপতি নজরুল ইসলাম,মুজিবুর রহমান (লাইব্রেরি মুজিব) উপজেলা শ্রমিকলীগের নির্বাহী সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন, যুবলীগ নেতা অলিউর রহমান অলি জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি মামুনুর রশিদ মামুন রুস্তমপুর কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সুলেমান আহমদ, শ্রমিকলীগ নেতা শাহীন আলম, আলীম উদ্দিন, বাবরুল ইসলাম বাবরুল, সিরাজ উদ্দিন প্রমুখ। কর্মীসভার শুরুতেই পবিত্র কুরআন তেলাওত করেন ইউনিয়ন আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক আব্দুল মতিন।
অপরদিকে হাজীপুরে মতবিনিময় সভায়
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি বলেছেন দেশের জনগুরুত্বপূর্ণ সমস্যার সমাধান করাই আওয়ামী লীগ সরকারের লক্ষ্য। সে লক্ষ্য বাস্তবায়নে আমিও আমার নির্বাচনী এলাকার উন্নয়ন, সমস্যা ও সম্ভাবনা নিয়ে কাজ করে যাচ্ছি। আমাদের দলের নেতারা সুশীল সমাজ, যুবক-তরুণ ও বিভিন্ন পেশাজীবী মানুষদের সাথে নিয়ে দেশের উন্নয়নে কাজ করে যাচ্ছেন। আমাদের নেতাকর্মীরা বিএনপি-জামায়াতের অপপ্রচারের বিরুদ্ধে জনগণের কাছে সত্য তুলে ধরছেন। একই সঙ্গে আমাদের সময়ে যে উন্নয়নগুলো হয়েছে সেগুলো তৃণমূলে গিয়ে সকল মানুষজনকে জানাতে হবে। তৃণমূল নেতাকর্মীদের নিজেদের মধ্যে বিরোধ থাকলে তা মিটিয়ে ঐক্যবদ্ধ হয়ে আওয়ামী লীগের পক্ষে আপনাদের কাজ করতে হবে। আপনারা জানেন দলের শৃঙ্খলা রক্ষায় আওয়ামী লীগ কঠোর অবস্থানে। শনিবার (২২ জুলাই) পশ্চিম জাফলং ইউনিয়নের ৭নং ওয়ার্ডবাসীর উদ্যোগে হাজীপুর মাদরাসা মিলনায়তনে আয়োজিত সতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। হাজীপুর মাদরাসার সভাপতি সিরাজ উদ্দিনের সভাপতিত্বে ও ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন লনির পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ফারুক আহমদ, গোয়াইনঘাট সরকারি কলেজের অধ্যক্ষ মো. ফজলুল হক, গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সুভাস চন্দ্র পাল ছানা, পশ্চিম জাফলং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মামুন পারভেজ, পশ্চিম জাফলং উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস শহীদ, পূর্ব জাফলং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম, মধ্য জাফলং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লোকমান হোসেন, অবিভক্ত পশ্চিম জাফলং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শফিক আহমদ ও সাধারণ সম্পাদক নজরুল ইসলাম নজু, গোয়াইনঘাট উপজেলা যুবলীগের আহ্বায়ক ফারুক আহমদ, যুগ্ম আহ্বায়ক আহমেদ মোস্তাকিন, উপজেলা আওয়ামী লীগের সদস্য আইয়ুব আলী, সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি মামুনুর রশীদ, গোয়াইনঘাট উপজেলা ছাত্রলীগের সভাপতি সুফিয়ান আহমদ প্রমুখ।