11 June 2023, 11:29 PM
শিক্ষার গুনগত মান উন্নয়নের লক্ষ্যে জৈন্তাপুর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করেছেন জৈন্তাপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ বশির উদ্দিন।তিনি রোববার উপজেলার চিকনাগুল আদর্শ উচ্চ বিদ্যালয়,চিকনাগুল সরকারি প্রাথমিক বিদ্যালয়, হরিপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেন এবং সন্ধ্যায় তাহফিজুল কোরআন সরুফৌদ দরবস্ত মাদ্রাসায় এক সংবর্ধনা অনুষ্ঠানে যোগদান করেন। মাষ্টার মোসতাক আহমদের সভাপতিত্বে প্রবাসী রোটারিয়ান আব্দুল গাফফার চৌধুরী খসরু’র সম্মানে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভাইস-চেয়ারম্যান বশির উদ্দিন বলেন,শিক্ষার গুনগত মানউন্নয়নে আমাদের সকলকে এগিয়ে আসতে হবে। জৈন্তাপুর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আর্থিক সহযোগিতা করার জন্য সংবর্ধিত অতিথি আব্দুল গাফফার চৌধুরী খসরুকে তিনি আন্তরিক ধন্যবাদ জানান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাফিজ মখলিছুর রহমান, মাওঃ শিহাব উদ্দিন,মাদ্রাসার ছাত্র ও শিক্ষকবৃন্দ এলাকার মুরব্বিয়ান।