সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

১৮ মার্চ ২০২৬, ২:৩০ অপরাহ্ণ

লিডিং ইউনিভার্সিটিতে ঈদ শুভেচ্ছা

আপডেট টাইম : মার্চ ১৮, ২০২৬ ২:৩০ অপরাহ্ণ



শেয়ার করুন

পবিত্র ঈদুল ফিতর ২০২৬ উপলক্ষে লিডিং ইউনিভার্সিটি পরিবারের সকলকে শুভেচ্ছা জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান দানবীর ড. সৈয়দ রাগীব আলী এবং উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিন।

এক বার্তায় তাঁরা লিডিং ইউনিভার্সিটি পরিবারের সকল শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী এবং শুভানুধ্যায়ীদের আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়ে সবার জন্য দোয়া ও শুভকামনা জ্ঞাপন করেন।

দানবীর ড. সৈয়দ রাগীব আলী তার শুভেচ্ছা বার্তায় বলেন, ঈদ সবার জীবনে বয়ে আনুক সৌহার্দ্য ও কল্যাণ। উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিন তার বক্তব্যে সবার জন্য ঈদ শান্তি, সুখ ও সমৃদ্ধিময় হয়ে উঠুক এমন প্রত্যাশা ব্যক্ত করেন। সিলেটের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় লিডিং ইউনিভার্সিটির পক্ষ থেকে এই শুভেচ্ছা জানানো হয়।

শেয়ার করুন