,

27 April 2023, 1:27 AM

কুড়িয়ে পাওয়া টাকা মালিকের কাছে ফেরত দিলেন ট্রাফিক পুলিশ সদস্য

আপডেট টাইম : April 27, 2023 1:27 AM



শেয়ার করুন

মোঃ সাজ উদ্দিন: সিলেট মহানগরীর নাইওরপুল পয়েন্টে ডিউটিরত অবস্থায় কুড়িয়ে পাওয়া ১৭ হাজার ৫০০ টাকা মালিকের কাছে ফেরত দিলেন ট্রাফিক বিভাগ, সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) সদস্য কনস্টেবল মোহাম্মদ আলী।

উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) মুহম্মদ আবদুল ওয়াহাবের উপস্থিতিতে উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) কার্যালয়ে স্বপন পালের নিকট কুড়িয়ে পাওয়া ১৭ হাজার ৫০০ টাকা হস্তান্তর করা হয়। এসময় আরো উপস্থিত ছিলেন টিআই (প্রশাসন) মোহাম্মদ মোস্তাক আহমেদ, সার্জেন্ট (প্রশাসন) আবুবক্কর শাওন, সার্জেন্ট সঞ্জয় কুমার ও কনস্টেবল মোহাম্মদ আলী।

শিবগঞ্জের বাসিন্দা স্বপন পাল বলেন, আমি মোটরসাইকেল যোগে আম্বরখানা যাওয়ার সময় নাইওরপুল পয়েন্টের কাছে মানিব্যাগ থেকে আমার এক পরিচিতের কাছে কিছু কাগজপত্র হস্তান্তর করি। কাগজ হস্তান্তরের সময় পকেটে থাকা টাকা কাগজের সাথে বের হয়ে নাইওরপুল পয়েন্টে পরে যায়। কিছুসময় পর পকেটে হাত দিয়ে টাকা না পেয়ে তাৎক্ষণিক শহরে মাইকিং শুরু করি। তবে ভেবেছিলাম টাকাগুলো আর পাবো না। কিন্তু দুপুরে আমার মাইকিং শুনে পুলিশ আমাকে খবর দিলে, গিয়ে দেখি সার্জেন্ট সঞ্জয় কুমার ও কনস্টেবল মোহাম্মদ আলী টাকা পেয়েছেন মর্মে সংবাদ দেন। আমি ডিউটিরত সকল পুলিশ সদস্যদের ব্যবহারে মুগ্ধ। এতো সৎ মানুষ আমি কম দেখেছি।

এসএমপি ট্রাফিক বিভাগের সদস্য কনস্টেবল মোহাম্মদ আলী বলেন, কুড়িয়ে পাওয়া টাকার আসল মালিককে পেয়ে তার হাতে ফেরত দিতে পেরে খুবই আনন্দিত।

শেয়ার করুন