বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

২১ এপ্রিল ২০২৩, ৫:১০ পূর্বাহ্ণ

মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করছে এবি পার্টি

আপডেট টাইম : এপ্রিল ২১, ২০২৩ ৫:১০ পূর্বাহ্ণ



শেয়ার করুন

মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করছে এবি পার্টি। যেখানে দেশ ও জনগণের কল্যাণ,সেখানেই এবি পার্টির রাজনীতি।মানুষ মারার রাজনীতি নয় দেশ গড়ার রাজনীতিই আমাদের মূল লক্ষ্য। সিলেট জেলা এবি পার্টি আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে বক্তারা এমন কথা বলেন।

এবি পার্টির সিলেট জেলা শাখার ইফতার ও দোয়া মাহফিল বুধবার স্হানীয় একটি হোটেলে অনুষ্ঠিত হয়। জেলা শাখার সদস্য সচিব এডভোকেট হোসাইনুর রহমান লায়েছের পরিচালনায় ও জেলা আহবায়ক এডভোকেট নাজমুল ইসলাম এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সহকারী সদস্য সচিব ওমর ফারুক।আরো উপস্থিত ছিলেন জেলা যুগ্মসচিব জাহাঙ্গীর আহমদ, সহকারী সদস্য সচিব আহমেদ খলিল তাপাদার, আনছার আলী, প্রভাষক আব্দুর রাজ্জাক, শরীফ আহমদ, এডভোকেট কামাল আহমদ, রিমন আহমদ, মাহবুব হোসাইন প্রমূখ।

শেয়ার করুন