১২ ডিসেম্বর ২০২২, ১:২৮ অপরাহ্ণ
সিলেটের ঐতিহ্যবাহী অরাজনৈতিক ছাত্র সংগঠন অগ্রদূত ছাত্র পরিষদের দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে সকল সদস্যদের মতামতের ভিত্তিতে আগামী ২ বছরের জন্য ২৫ সদস্য বিশিষ্ট কমিটিতে সভাপতি পুনরায় নির্বাচিত করা হয় কাবিল আহমদ-কে ও আব্দুর রব জাহিদ সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। শুক্রবার (০৯ডিসেম্বর) বাদ মাগরিব সংগঠনের কার্যালয়ে এ নির্বাচন সম্পন্ন হয়।অগ্রদূত ছাত্র পরিষদের উপদেষ্টামন্ডলীর পক্ষ হতে ২ জন উপদেষ্টাকে নিয়ে নির্বাচন কমিটি এবং সদস্যদের মতামতের ভিত্তিতে ২০২৩-২০২৪ সেশন এর নতুন কমিটি ঘোষণা করা হয়।
কমিটিতে স্থান পাওয়া অন্যান্যরা হলেন- সহ-সভাপতি মোঃ আব্দুল রাবু, সহ-সাধারণ সম্পাদক রাজন আহমদ, সাংগঠনিক সম্পাদক তৌহিদুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃরেদওয়ান হুসেন, অফিস সম্পাদক নাহিদ আহমদ, সহ-অফিস সম্পাদক রাজু আহমদ,অর্থ সম্পাদক ইয়াসির আরাফাত,
সহ-অর্থ লাহিন আহমদ,প্রচার সম্পাদক আলি হোসেন রানা, সহ-প্রচার সম্পাদক সাদিকুর রহমান,প্রকাশনা সম্পাদক আব্দুল ওয়াহিদ,সহ প্রকাশনা সম্পাদক জামিল হুসাইন, শিক্ষা বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল এনাম সহ-শিক্ষা বিষয়ক সম্পাদক ইমন আহমদ,সাহিত্য বিষয়ক সম্পাদক নাহিদুল ইসলাম, সহ-সাহিত্য বিষয়ক সম্পাদক সাব্বির আহমদ,ধর্ম বিষয়ক সম্পাদক ডাঃ আব্দুল্লাহ আল মামুন,তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক রিপন আহমদ,সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আহমদ, সমাজসেবা সম্পাদক মুহিন আহমদ মান্না, ক্রীড়া বিষয়ক সম্পাদক সাকিল আহমদ,সহ ক্রীড়া বিষয়ক সম্পাদক ফজলে রাব্বি,আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাঈম হোসাইন।