,

18 April 2022, 10:18 PM

ছাতকে ট্রাকের ধাক্কায় একজন নিহত

আপডেট টাইম : April 18, 2022 10:18 PM



শেয়ার করুন

ডেস্ক নিউজ:

ছাতকে ট্রাকের ধাক্কায় শাহীন মিয়া (১৬) নামের এক ওয়ার্কশপ শ্রমিকের মৃত্যু ঘটেছে। সোমবার (১৮ এপ্রিল) বিকেলে শহরের মন্ডলীভোগ এলাকার সুজন চৌধুরী সড়কে এ দূর্ঘটনা ঘটে। শাহীন মিয়া পৌর শহরের চরেরবন্দ এলাকার দিন মজুর শাহাদাত আলীর পুত্র। প্রত্যেক্ষদর্শীরা জানান, বিকেলে সুজন চৌধুরী সড়ক দিয়ে ওয়ার্কশপের কিছু মালামাল নিয়ে বাইসাইকেলে যাচ্ছিল শাহীন মিয়া। এক পর্যায়ে ক্লান্ত হয়ে সড়কের পাশে সাইকেলটিকে থামিয়ে বাইসাইকেলের সিটে বসে থাকে সে। এ সময় বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি ট্রাক (নং সিলেট ড-১১-০০৭০) বাইসাইকেলের উপর বসা অবস্থায় শাহীন মিয়াকে ধাক্কা দিলে সে রাস্তার উপর ছিটকে পড়ে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে ছাতক হাসপাতালে এবং পরে সিলেট জালালাবাদ রাগিব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। ঘাতক ট্রাকটি জব্দ করেছে থানা পুলিশ। চালক ও হেলপার পলাতক রয়েছে। ছাতক থানার অফিসার ইনচার্জ মাহবুবুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

শেয়ার করুন