14 August 2022, 11:02 AM
নিউজ ডেস্ক :: সিলেটের জৈন্তাপুর উপজেলার সারীঘাট খাদিজাতুল কুবরা দারুল হাদীস মাদরাসা ও এতিমখানার কার্যালয় কমিটির এক সভা অদ্য মাদরাসা অফিসে অনুষ্ঠিত হয়।জৈন্তিয়া ইসলামিক সোসাইটির চেয়ারম্যান ও মাদরাসা এতিমখানা পরিচালনা কমিটির সভাপতি এডভোকেট আব্দুল আহাদ এর সভাপতিত্বে ও মাদরাসা এতিমখানার সুপার মাওলানা আব্দুল মালিকের পরিচালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,সোসাইটির ভাইস চেয়ারম্যান মাওলানা আব্দুল খালিক,ডঃ মুন্তাজিম আলী,মোঃ আব্দুল জাব্বার,সিরাজ উদ্দিন,শিক্ষক খাদিজা বেগম ও শামীমা বেগম।
সভায় মাদরাসার পাঠদান পর্যালোচনা করে সন্তোষ প্রকাশ করা হয় এবং আগামী নভেম্বর-ডিসেম্বর থেকে এতিমখানায় এতিম ছাত্র ভর্তির সিদ্ধান্ত নেয়া হয়।