,

19 July 2022, 10:16 AM

ছাতকের ইসলামপুর ইউনিয়নে সেনাবাহিনীর  ফ্রী মেডিকেল ক্যাম্প সম্পন্ন

আপডেট টাইম : July 19, 2022 10:16 AM



শেয়ার করুন

বন্যা পরবর্তী পানি বাহিত রোগ ও মৌসুমি সর্দি জ্বর, কাশি, শ্বাসকষ্টের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। এ অবস্থা উত্তরণের জন্য প্রান্তিক জনগোষ্ঠীর জরুরি চিকিৎসা সেবা নিশ্চিত করার লক্ষ্যে গত শনিবার ইসলামপুর ইউনিয়ন কমপ্লেক্স ভবনে বাংলাদেশ সেনা বাহিনীর পক্ষ থেকে ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।
মেজর ডাঃ তারেকের নেতৃত্বে সেনা মেডিকেল টীম দিনব্যাপী সহস্রাধিক অসুস্থ লোকজনকে চিকিৎসা প্রদান করেন।
সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন ইসলামপুর ইউপি চেয়ারম্যান এডভোকেট সুফি আলম সোহেল, বাহার উদ্দিন মেম্বার,  ছালিক মিয়া মেম্বার,  সিরাজ মিয়া মেম্বার প্রমুখ।
ইউ, পি চেয়ারম্যান সুফি আলম সোহেল বলেন, শতাব্দীর ভয়াবহতম বন্যায় যখন ইসলামপুর ইউনিয়ন প্লাবিত তখন সেনাবাহিনীর ১৭ পদাতিক ডিভিশনের জিওসি ও সিলেট এরিয়া কমান্ডার মেজর জেনারেল হামিদুল হক, ব্রিগেড প্রধান ব্রিগেডিয়ার জেনারেল শওকত এর নেতৃত্বে বিভিন্ন ব্রিগেড প্রধানগণ, সেনা কর্মকর্তা ও সদস্যরা আমাদের পাশে এসে দাঁড়ান। আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক ভাবে সাত ধাপে প্রায় দুই হাজার পরিবারের মধ্যে প্রায় ২০ লক্ষ টাকার খাদ্য সামগ্রী উপহার প্রদান করেন। আমরা ইউনিয়নবাসী আন্তরিক কৃতজ্ঞতা জানাই।
বাংলাদেশ সেনাবাহিনী আমাদের গর্ব, সকল দূর্যোগ দুর্বিপাকে দূর্বার দুর্জয় অগ্রণী ভূমিকা পালন করে আমাদের আস্থার এ প্রতিষ্ঠান।
মহান আল্লাহ তায়ালা আমাদের প্রিয় এই বাহিনীকে আজীবন দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রেখে দেশ মাতৃকার সেবা করার তৌফিক দান করুন। বহিঃশত্রুর সকল আগ্রাসন মোকাবিলায় দেশপ্রেম ও পেশাদারিত্ব নিয়ে, ঈমানদার ও চৌকষ বাহিনী হিসেবে গড়ে উঠার সক্ষমতা দান করুন।

শেয়ার করুন