1 June 2025, 2:40 PM
সিলেটের গোলাপগঞ্জ উপজেলার লক্ষণাবন্দ ইউনিয়নের ঢাকা দক্ষিণ বখতিয়ারঘাট এলাকায় গভীর রাতে টিলা ধসে একই পরিবারের চারজন সদস্যের মৃত্যু হয়েছে। ঘটনাটি গত রাত ২টার দিকে ঘটে। রবিবার সকাল সাড়ে ৮টার দিকে উদ্ধারকারী দল মৃতদেহগুলো উদ্ধার করে।
নিহতরা হলেন বাড়ির মালিক রিয়াজ উদ্দিন (৫০), তার স্ত্রী রহিমা বেগম এবং তাদের দুই সন্তান সামিয়া খাতুন (১৫) ও আব্বাস উদ্দিন (১৩)। রিয়াজ উদ্দিন ছাড়া বাকি তিনজনের লাশ উদ্ধার করা হয়েছে।
গোলাপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান মোল্লা ঘটনাটি নিশ্চিত করে বলেন, “টিলা ধসে চারজনের মৃত্যু হয়েছে।”