4 June 2022, 3:12 PM
বিশ্বনাথ উপজেলার ২নং খাজাঞ্চী ইউনিয়নের বাওয়ন পুর গ্রামে নিবাসী মৃত ইস্তাজ উল্লাহ ( ইউনুছ আলীর) ছেলে লন্ডন প্রাবসী বীর মুক্তিয়োদ্ধা ও সমাজ সেবক তোতা মিয়ার রোগমুক্তির কামরায় মুক্তিযোদ্ধা যুব কমান্ড সিলেট জেলার উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (৩ জুন) রাতে নগরীর কুমারগাওঁস্থ মুক্তিযোদ্ধা যুব কমান্ডের জেলার অস্থায়ী কার্যালয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, মুক্তিযোদ্ধা যুব কমান্ড কেন্দ্রীয় কমিটি সভাপতি মোঃ নজরুল ইসলাম বাচ্চু, মুক্তিযোদ্ধা যুব কমান্ড কেন্দ্রীয় কমিটি সাংগঠনিক সম্পাদক মোঃ নজরুল ইসলাম, মোহাম্মদ শাহিন হোসেন , মুক্তিযোদ্ধা যুব কমান্ড কেন্দ্রীয় কমিটি প্রচার সম্পাদক সৈয়দ হোসেন মোহাম্মদ তানভীর, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড সিলেট জেলা ও মহানগর প্রতিনিধি নুর আহমদ কামাল,মুক্তিযোদ্বা যুব কমান্ড সিলেট জেলার সভাপতি মো: জিল্লুর রহমান, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম চোধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক মহানগর শ্রমিক লীগ মোঃ কাওসার আহমেদ, বঙ্গবন্ধু ফাউন্ডেশন সিলেট মহানগর সাধারণ সম্পাদক মোঃ আব্দুল হক সাধু, বঙ্গবন্ধু ফাউন্ডেশন যুগ্ম সাধারণ সম্পাদক মুহিবুর রহমান, মুক্তিযোদ্ধা যুব নেএী সাহিদা সুলতানা, জেলা যুব কমান্ড নেতা নাজিম আহমদ, রায়হান আহমদ, মুহিব, মোঃ শায়েস্তা তালুকদারসহ আরোও নেতৃবৃন্দ প্রমুখ।