7 March 2026, 3:38 AM
সিলেটের অনলাইন সাংবাদিকদের অন্যতম সংগঠন সিলেট অনলাইন প্রেসক্লাবে নতুন সদস্য অন্তর্ভুক্তির জন্য আবেদন আহ্বান করা হয়েছে।
শুক্রবার ৭ মার্চ থেকে শুরু হয়ে আগামী ৩১ মার্চ পর্যন্ত আবেদনপত্র সংগ্রহ ও জমা দেওয়ার সুযোগ থাকবে বলে জানানো হয়েছে। তবে শুক্রবার ও সরকারি ছুটির দিন ছাড়া অন্যান্য কর্মদিবসে আবেদনপত্র সংগ্রহ ও জমা দেওয়া যাবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সরকার কর্তৃক নিবন্ধিত অনলাইন গণমাধ্যম অথবা অন্যান্য স্বীকৃত গণমাধ্যমের অনলাইন প্ল্যাটফর্মে কর্মরত সিলেট মহানগরের পেশাদার সাংবাদিকরা সদস্যপদের জন্য আবেদন করতে পারবেন। আবেদন সংক্রান্ত বিস্তারিত নিয়মাবলী আবেদনপত্রের সঙ্গেই প্রদান করা হবে।
নির্ধারিত সময়ের মধ্যে প্রতিদিন দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সিলেট নগরীর বন্দরবাজার এলাকার মধুবন সুপার মার্কেটের চতুর্থ তলায় অবস্থিত সিলেট অনলাইন প্রেসক্লাবের নিজস্ব কার্যালয় থেকে সদস্য ফরম সংগ্রহ ও জমা দেওয়া যাবে।
সংশ্লিষ্টরা জানান, পেশাদার অনলাইন সাংবাদিকদের একটি শক্তিশালী ও দায়িত্বশীল প্ল্যাটফর্ম হিসেবে সিলেট অনলাইন প্রেসক্লাব দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে। নতুন সদস্য অন্তর্ভুক্তির মাধ্যমে সংগঠনটি আরও গতিশীল ও শক্তিশালী হবে বলে আশা প্রকাশ করা হয়েছে।
বিজ্ঞপ্তিটি পাঠিয়েছেন সিলেট অনলাইন প্রেসক্লাবের দপ্তর সম্পাদক দেলওয়ার হোসেন মান্না।
সত্যনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার চর্চা সমাজে স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, আর সেই পথেই এগিয়ে যেতে চায় সিলেটের অনলাইন সাংবাদিক সমাজ।