,

19 May 2022, 8:02 PM

“কিংবদন্তী আব্দুল গাফফার চৌধুরীর প্রয়াণে উদীচী সিলেটের শোক”

আপডেট টাইম : May 19, 2022 8:02 PM



শেয়ার করুন

লন্ডনের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন কিংবদন্তী লেখক, বিশিষ্ট সাংবাদিক আব্দুল গাফফার চৌধুরী। তিনি আমাদের সুপরিচিত ভাষার গান “আমার ভাইয়ের রক্তে রাঙানো” এর রচয়িতা। তার প্রয়াণে এক যৌথ বিবৃতিতে শোক প্রকাশ করেন উদীচী সিলেটের সংগ্রামী সভাপতি কবি এনায়েত হাসান মানিক এবং সাধারণ সম্পাদক দেবব্রত পাল মিন্টু। নেতৃবৃন্দ বলেন, আব্দুল গাফফার চৌধুরী বাংলাদেশের ইতিহাসের নানা বাঁকবদলের সাথে জড়িত ছিলেন। আমরা তার অবদানকে গভীর শ্রদ্ধাভরে স্মরণ করি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করি।

শেয়ার করুন