১৩ এপ্রিল ২০২২, ৪:২২ পূর্বাহ্ণ
পবিত্র মাহে রামাদান উপলক্ষে ‘মানবতার মুখে হাসি’ স্লোগানকে ধারণ করে পথচারীদের মাঝে ইফতার বিতরন কার্যক্রম রামাদানের ১০ম দিনে শুরু করেছেন ছাতক অনলাইন প্রেসক্লাবের সদস্য সচিব তানভীর অাহমদ জাকির। তিনি ব্যক্তিগত উদ্যোগে ও ফেসবুক গ্রুপ ‘তানভীর আহমদ জাকির অফিসিয়াল ফ্রেন্ডসক্লাব’ এর সহযোগিতায় ১২ এপ্রিল মঙ্গলবার বিকেলে শহরের মেহতাজ শপিং সিটির সামনে থেকে শুরু করে পশ্চিম বাজার হয়ে বাগবাড়ী এলাকা, বাসষ্ট্যান্ড, তাহির প্লাজা, ট্রাফিক পয়েন্ট হয়ে ছাতক থানার সামনে এসে ইফতার বিতরন কার্যক্রম সমাপ্তি হয়। ইফতার বিতরনকালে সাথে ছিলেন, তরুন সংগঠক হামজা হাসান সানি, চরেরবন্দ স্টুডেন্ট ফোরাম এর প্রতিষ্ঠাতা সহ-সভাপতি ইমরান হোসেন শুভ, সাবেক বিএনসিসি ক্যাডেট এমরান হাসান, একতা শিল্পী গোষ্ঠী’র কার্যকরী পরিষদের অর্থ সম্পাদক এম সাইফুদ্দিন আহমেদ, চরেরবন্দ স্টুডেন্ট ফোরাম এর সাধারন সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, সাংগঠনিক সম্পাদক রেজাউল ইসলাম, ব্যবসায়ী রেজু আহমদ, চরেরবন্দ স্টুডেন্ট ফোরাম এর প্রতিষ্ঠাতা প্রকাশনা সম্পাদক সারোয়ার ইসলাম বাবলু, ছাতক সাহিত্য পরিষদের সদস্য পারভেজ অাহমদ, তরুন সমাজকর্মী দিলসান ডালিম, নায়িব ইসলাম রাফি, নাঈম হাসান, আফজল হোসেন প্রমুখ।