শুক্রবার, ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

২৪ এপ্রিল ২০২২, ২:৫১ পূর্বাহ্ণ

সিলেট দোয়ারাবাজার সমিতির ইফতার সম্পন্ন

আপডেট টাইম : এপ্রিল ২৪, ২০২২ ২:৫১ পূর্বাহ্ণ



শেয়ার করুন

সিলেটস্থ দোয়ারাবাজার সমিতির উদ্যোগে অদ্য ২৩-০৪-২০২২ইং আলোচনা সভা ইফতার ও দোয়া মাহফিল চৌহাট্টা হোটেল আলপাইন এ অনুষ্ঠিত হয়। সমিতির সভাপতি দি এইডেড হাইস্কুলের প্রধান শিক্ষক মোঃ শমশের আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এডভোকেট ছায়াদ আহমদ এর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোয়ারাবাজার উপজেলার কৃতিসন্তান জকিগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ আবু তাহের, বিশেষ অতিথি সিলেট সরকারি টিচার্স ট্রেনিং কলেজের সহযোগী অধ্যাপক মোহাম্মদ আবুল কাশেম,শাহপরান সরকারি কলেজের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক ফরহাদ হোসেন, সহকারী অধ্যাপক জমির উদ্দিন, পুলিশ লাইনস সিলেট এর আর আই মোঃ নূরুল ইসলাম, মহিতোষ মজুমদার বসু, দেওয়ান মাহমুদ রাজা চৌধুরী, সফিকুল ইসলাম সফিক, মোহন লাল দাশ মৃদুল, ছায়াদ মিয়া, সোহেল রানা, শামীম আজাদ চৌধুরী, কবি সাংবাদিক সাদিক হোসেন এপলু, এডভোকেট আলাউদ্দিন তুহিন, প্রভাষক আলমগীর হোসেন, রোটারিয়ান আব্দুল বাছিত, সাইফুদ্দিন, জাবেদ নকিব, দেওয়ান আশিদ রাজা চৌধুরী, রোটারিয়ান আব্দুল হাকিম, হারুন অর রশীদ, বাহার উদ্দিন, জাফর আলী, জাকারিয়া হোসেন জাকির,কাজী মিছলু,ছাদিকুর রহমান, আলিম উদ্দিন সুমন প্রমুখ।

মুনাজাত পরিচালনা করেন সমিতির ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা মুফতি আব্দুস সালাম।

শেয়ার করুন