২২ এপ্রিল ২০২২, ২:১৭ পূর্বাহ্ণ
মোঃ সাজ উদ্দিন সাজু, জৈন্তাপুর প্রতিনিধি: সিলেটের জৈন্তাপুর উপজেলার বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডের বাস্তবায়ন অগ্রগতি নিয়ে সকল বিভাগীয় কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সাথে জেলা প্রশাসকের মত বিনিময় সভা অনুষ্ঠিত ৷
২১ এপ্রিল বৃহস্পতিবার দুপুর ১২ টায় সিলেটের জেলা প্রশাসক মোঃ মজিবর রহমান বিভিন্ন উন্নয়নমূলক কাজের পরিদর্শনে আসেন৷ তিনি পরিদর্শনের শুরুতেই জৈন্তাপুর মডেল থানায় মহিলা পুলিশ সদস্যদের জন্য নির্মিত ব্যারাক পরিদর্শন, লাল শাপলা বিলের বাঁধ পরিদর্শন, লক্ষীপুর রাস্তার উন্নয়ন কাজ পরিদর্শন করেন৷
বিকাল ২টায় জৈন্তাপুর উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ হল রুমে ইউএনও আল-বশিরুল ইসলামের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেটের জেলা প্রশাসক মোঃ মজিবর রহমান৷
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি কামাল আহমদ, ভাইস চেয়ারম্যান বশির উদ্দিন, সহকারি কমিশনার (ভূমি) রিপামনি দেবী, জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ গোলাম দস্তগীর আহমদ, ইউপি চেয়ারম্যান মোঃ ইন্তাজ আলী, ফখরুল ইসলাম, মোঃ সুলতান করিম, বাহারুল আলম বাহার, মোঃ রফিক আহমদ, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ, জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি নূরুল ইসলাম, সহ সাধারণ সম্পাদক মোঃ রেজওয়ান করিম সাব্বির, জৈন্তাপুর অনলাইন প্রেসক্লাবের সভাপতি ময়নুল মুরছালিন রুহেল, সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম, উপজেলা যুবলীগের আহবায়ক মোঃ আনোয়ার হোসেন, ছাত্রলীগ নেতা আনোয়ার হোসেন, মানবাধিকার কর্মী ফনি দে, রুহিনী রঞ্জন দে, মাষ্টার আব্দুল জলিল, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সালাউদ্দিন, প্রাণিসম্পদ কর্মকর্তা আব্দুল্লাহ আল মাসুদ, ঝুটন চন্দ্র সরকার সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ, সাংবাদিকগণ উপস্থিত ছিলেন৷
মতবিনিময় সভায় বক্তারা বলেন, সীমান্ত চোরাচালান, শ্রীপুর পাথর কোয়ারী ও সারি নদীর মামলা ভুক্ত সারি-১ মামলা প্রত্যাহার, বিজিবি কর্তৃক নিরীহ মানুষদের উপর হয়রানি বন্ধ, বিজিবি কর্তৃক সীমান্ত চোরাচালান বাণিজ্যের চাঁদাবাজি বন্ধ করতে করতে, বন্যা দুর্গতদের সহায়তা প্রদান, বাঁধ নির্মাণ, রাস্তাঘাট নির্মাণ বিষয়ে আলোচনা করেন৷
সিলেট জেলা প্রশাসক মোঃ মজিবর রহমান বলেন, দারিদ্রকে পুঁজি করে আবেগ তাড়িত হয়ে কোনো প্রকার অবৈধ কাজ করা যাবে না৷ সরকারের পক্ষ হতে যে সমস্ত কাজকে অবৈধ ঘোষণা করা হয়েছে সেগুলোকে মানতে হবে৷ জৈন্তাপুরের বিভিন্ন স্থানে চাষাবাদ যোগ্য আবাদি জমি অনাবাদি পড়ে রয়েছে সেগুলোকে কাজে লাগানোর অনুরোধ করেন৷ কোয়ারী যেহেতু সরকারি নির্দেশনায় বন্ধ রয়েছে সেখান হতে কোনো বাহিনীর মদদে কিংবা অন্য কোনো উপায়ে কাজ করা হতে বিরত থাকার আহবান জানান৷