শুক্রবার, ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

১৮ এপ্রিল ২০২২, ৩:৫৬ পূর্বাহ্ণ

শাবিপ্রবি থেকে ড: কামাল হোসেন এর পিএইচডি ডিগ্রী লাভ

আপডেট টাইম : এপ্রিল ১৮, ২০২২ ৩:৫৬ পূর্বাহ্ণ



শেয়ার করুন

স্টাফ রিপোর্টার :
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গোপালগঞ্জ এর পরিসংখ্যান বিভাগের সহকারী অধ্যাপক ডঃ মো: কামাল হোসেন শাবিপ্রবি থেকে পিএইচডি ডিগ্রী অর্জন করেছেন। তাঁর গবেষনার বিষয় ক্ষেত্র হল এজিং। গত ১৩ এপ্রিল বুধবার শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় তাকে এ ডিগ্রী প্রদান করা হয়। ড: কামাল হোসেন এর সুপারভাইজার ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের প্রফেসর ড: মুহাম্মদ তাজ উদ্দিন।

প্রফেসর তাজ উদ্দিন তাঁর প্রতিক্রিয়া ব্যক্ত করে জানান,আলহামদু লিল্লাহ আমার প্রথম পিএইচডি ফেলো মোঃ কামাল হোসেনকে SUST থেকে ডক্টর অফ ফিলোসফি ডিগ্রি দেওয়া হয়েছে। ডক্টর মোঃ কামাল হোসেনকে তার পিএইচডি গবেষণা সফলভাবে সমাপ্ত করার জন্য আমি অভিনন্দন জানাই।তিনি বলেন, তিন বছরেরও বেশি সময় ধরে তিনি আমার তত্ত্বাবধানে গবেষণা করছেন। দীর্ঘ সফরের পর আজ আমাদের সিন্ডিকেট তাকে পিএইচডি ডিগ্রি প্রদান করেছে। তার গবেষণার ক্ষেত্র হল এজিং।আমার তত্ত্বাবধানে তিনি পিএইচডি ডিগ্রি লাভ করেন।তিনি মুলত বৃদ্ধদের নিয়ে গবেষণা করেছেন। তাদের স্বাস্থ্য এবং মানসিক স্বাস্থ্য ইত্যাদি বিষয়ে বিশ্লেষণ মুলক গবেষণা কর্ম সাধন করেছেন। আশা করি, মানব সভ্যতা এ থেকে উপকৃত হবে।

শেয়ার করুন