৩ এপ্রিল ২০২২, ৯:৫১ অপরাহ্ণ
ওসমাননীগর প্রতিনিধি:
ওসমানীনগরে স্মাইল চ্যারিটির উদ্যোগে তৃতীয় বারের ন্যায় ভাসমান ছিন্নমূল অসহায় ও মুসাফিরদের মধ্যে সারা মাস ব্যাপী ইফতার বিতরণ শুরু হয়েছে। পহেলা রমজান থেকে শুরু হওয়া ইফতার বিতরণ কার্যক্রম শেষ রমজান পর্যন্ত চলবে। গতকাল (৩ এপ্রিল) পহেলা রমজান বিকালে উপজেলার গোয়ালাবাজারস্থ টেমস টাওয়ারের সামনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ইফতার বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন ওসমানীনগর থানার অফিসার্স ইনচার্জ এস এম মাঈন উদ্দিন।
স্মাইল চ্যারিটির প্রতিষ্ঠাতা ও প্রধান পৃষ্ঠপোষক দিলোয়ার হোসেন এর সভাপতিত্বে ও সদস্যসচীব নজরুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, চ্যারিটির উপদেষ্টা মোবারক পুর বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব আবুল লেইচ, ওসমানীনগর উপজেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোঃ মুহিব হাসান, সাধারণ সম্পাদক মোঃ আব্দুল হাদী, ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক কবির আহমদ, সাংবাদিক সৈয়দ মুসলেহ উদ্দিন, চ্যারিটির যুগ্ম আহবায়ক শাইখুল ইসলাম শায়েখ, সিনিয়র সদস্য হাফিজ মিছবাহ উদ্দিন, ফখরুল ইসলাম, আব্দুলাহ আল মামুন,সুয়েব আহমদ ও সদস্য নুরুল ইসলাম, ব্যবসায়ী আলবাব উদ্দিন আজিজ প্রমূখ।
উল্যেখ্য ২০২০ সালের ফেব্রæয়ারী মাসে প্রতিষ্ঠিত স্মাইল চ্যারিটি নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রবাসীর অর্থায়নে ওসমানীনগর উপজেলার বিভিন্ন হাট বাজারে প্রতি শুক্রবারে ভাসমান অসহায় ছিন্নমূল মানুষের মধ্যে খাদ্য বিতরণ, করেনাকালিন সময়ে করোনায় মৃতদের লাশ ধৌত ও দাফন, বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে সাহায্য প্রদান এবং প্রতি রমজানে ঈফতার বিতরণ সহ সামাজিক কর্মকান্ড পরিচালনা করে আসছে।