,

1 April 2022, 1:52 PM

ওসমানীনগরে স্কুলের ভবন উদ্বোধন করলেন মন্ত্রী এম এ মান্নান

আপডেট টাইম : April 1, 2022 1:52 PM



শেয়ার করুন

ওসমানীনগর প্রতিনিধি::
ওসমানীনগর উপজেলার বুধবার (৩০ মার্চ ২০২২ ইং ) রণধীর পাল উচ্চ বিদ্যালয়ের নতুন ভবনের উদ্ভোদন করেন বাংলাদেশ সরকারের পরিকল্পনা ম ন্ত্রী এম এ মান্নান ।
ভবন উদ্ভোদন উপলক্ষে রণধীর পাল কল্যান ট্রাস্টের সভাপতি রবিন পালের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক চয়ন পালের সঞ্চালনায় এক আলোচনা সভা অনুষ্টিত হয় । সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন গলপ্রজান্ত্রী বাংলাদেশ সরকারের পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান।
তিনি তার বক্তব্যে , ট্রাস্টের সভাপতি রবিন পাল ও তার পরিবারের পক্ষ থেকে রণধীর পাল উচ্চ বিদ্যালয় প্রতিষ্টা করায় তাদের ভূয়সী প্রশংসা করেন।
সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ,সিলেট জেলা আওয়ামীলীগ ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধূরী, সাধারণ সম্পাদক এডভোকট নাসির উদ্দিন খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা নীলিমা রায়হানা , উপজেলা আওয়ামীলীগ সভাপতি আতাউর রহমান, উমরপুর ইউনিয়ন চেয়ারম্যান গোলাম কিবরিয়া,তাজপুর ইউনিয়ন চেয়ারম্যান অরুনোদয় পাল ঝলক প্রমূখ।

শেয়ার করুন