২৯ মার্চ ২০২২, ১১:৫০ অপরাহ্ণ
এম এ খান ফান্ডেশন আয়োজিত ও সাউন্ডটেক ক্যারম ক্লাব’র সহযোগিতায় লন্ডনে মাসিক ক্যারাম কাপ একক ক্যারাম টুর্নামেন্ট ২০২২ ফাইনাল খেলা ও পুরুস্কার বিতরণী সম্পন্ন হয়েছে।
শুক্রবার (২৫ মার্চ) সন্ধায় পূর্বলন্ডনের সাউন্ডটেক ক্যারাম ক্লাবে ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ব্রিটেনের প্রাচিনতম ক্যারম ক্লাব সাউন্ডটেক ক্যারম ক্লাব ইউ’কে প্রতিস্টাতা চেয়ারম্যান ও এম এ খান ফাউন্ডেশন ইউকে’র চেয়ারম্যান আব্দুর রহমান খান সুজার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ক্রীড়াবিদ, লন্ডন এডুকেশন ট্রাস্ট এর প্রেসিডেন্ট সাংবাদিক মো: আব্দুল মুনিম জাহেদী ক্যারল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাকওয়া ব্যাডমিন্টন ক্লাবের সেক্রেটারি ফারুক ফুয়াদ চৌধুরী, ক্লাবের ট্রেজারার মুয়াজ্জিম আহমেদ রিবু, নির্বাহি সদস্য মুন্না মিয়া ও গোলাপগঞ্জ স্যোশাল এন্ড কালচারাল ট্রাস্ট ইউকে’র নির্বাহি সদস্য ও সাউন্ডটেক ক্যারম ক্লাব এর ভাইস চেয়ারম্যান নজরুল ইসলাম প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে মো: আব্দুল মুনিম জাহেদী ক্যারল বলেন অন্যান্য বড় টুর্নামেন্ট এর পাশাপাশি প্রতিমাসে একটি টুর্নামেন্ট আয়োজন করায় খেলোয়াড়দের মান উন্নয়ন ও স্কিল বৃদ্ধি পাবে এবং আরো নতুন খেলোয়াড় সৃষ্টি হবে। এই সুন্দর আয়োজনের মাসিক টুর্নামেন্টের আয়োজক আব্দুর রহমান খান সুজা একজন সফল আয়োজক হিসেবে সকলের মন কেড়ে নিয়েছেন।
মার্চ মাসের একক ক্যারাম টুর্নামেন্ট ২০২২ এ সর্বমোট ১৬টি বিশিষ্ট ক্যারাম খেলোয়াড় টিম অংশ গ্রহণ করে। তাদের মধ্যে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন রাসু এবং রানার্সআপ হন আব্দাল।
খেলায় বিজয়ীদের হাতে ট্রপি ও নগদ অর্থ তুলে দেন উপস্থিত অতিথিবৃন্দ। খেলায় প্রথম পুরস্কার ট্রপি সহ নগদ একশত পঞ্চাশ পাউন্ড, ২য় পুরুস্কার ট্রপি ও পঞ্চাশ পাউন্ড।�ফাইনাল খেলায় রেফারীর দায়িত্ব পালন করেন বিশিষ্ট ক্যারাম খেলোয়াড় সাউন্ডটেক ক্যারম ক্লাব ইউ’কে প্রতিস্টাতা চেয়ারম্যান আব্দুর রহমান খান সুজা।