,

31 March 2022, 9:05 PM

ওসমানীনগরে হোপ প্যাথওয়ে প্রজেক্টের খাদ্য সামগ্রী বিতরণ

আপডেট টাইম : March 31, 2022 9:05 PM



শেয়ার করুন

ওসমানীনগর প্রতিনিধিঃ
ওসমানীনগর উপজেলার উছমানপুর ইউনিয়নে হোপ প্যাথওয়ে প্রজেক্ট ইউকে ‘র উদ্যােগে আসন্ন পবিত্র রমজান মাস উপলক্ষে স্থানীয় তিন শতাধিক পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
বৃহস্পতিবার (৩১ মার্চ ২০২২ ইং) খাদ্য সামগ্রী বিতরণ কালে সৈয়দ শাফায়াত হোসেনের সভাপতিত্বে এবং সৈয়দ আমিনুল ইসলাম ও নুরুল ইসলাম শাহজাহানের যৌথ পরিচালনায় এক আলোচনা সভা অনুষ্টিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সিলেট জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ-পরিচালক নিবাষ রঞ্জন দাস।
তিনি তার বক্তব্যে বলেন , প্রবাসীরা কষ্টার্জিত অর্থ থেকে স্থানীয় সাধারন মানুষের মধ্যে যে খাদ্য সামগ্রী বিতরণ করছেন তা প্রশংসনীয়। এভাবে সকল ভিত্তবানরা এগিয়ে এলে দরিদ্রতা দূরিকরণ সম্ভব।
অনুষ্টানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন , উসমানপুর ইউনিয়নের চেয়ারম্যান ওলিউল্লাহ বদরুল, এডভোকেট সৈয়দ মনির আহমদ হেলাল, ইউপি সদস্য সিরাজ উদ্দিন খান আনহার,সাবেক ইউপি সদস্য কামরুজ্জামান সিদ্দিকি খোকন।
এ সময় উপস্থিত ছিলেন সৈয়দ এনায়েত আহমেদ,মুহিব,সামাদ আহমদ প্রমূখ ।

শেয়ার করুন