,

28 March 2022, 10:22 PM

জৈন্তাপুরে তথ্য আপার উঠান বৈঠক অনুষ্ঠিত

আপডেট টাইম : March 28, 2022 10:22 PM



শেয়ার করুন

 

হোসেন মিয়া :: সিলেটের জৈন্তাপুরে ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে নারীদের ক্ষমতায়ন প্রকল্প (দ্বিতীয় পর্যায়),স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বিশেষ উঠান বৈঠকের আয়োজন করে।
আজ ২৮ মার্চ সোমবার সকাল ১১ ঘটিকায় উপজেলা পরিষদের হলরুমে উঠান বৈঠকে উপজেলা নির্বাহী কর্মকর্তা আল বশিরুল ইসলাম এর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মোঃ কামাল আহমদ, সহকারী কমিশনার ভূমি রিপা মনি দেবী, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ, বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি নুরুল ইসলাম ।
উপজেলা কর্মকর্তা তাসলিমা ফেরদৌসির পরিচালনায় উঠান বৈঠকে বক্তারা বলেন, পিছিয়ে পড়া নারী সমাজকে এগিয়ে নিয়ে যেতে সরকারের পাশাপাশি মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় জাতীয় মহিলা সংস্থার উদ্যোগে সরকারের নানা পর্যায়ের নারীদের নিয়ে কাজ করছে তথ্য আপা। তথ্য আপা’র কাছে গেলে সকল সেবা একস্থানে পাওয়া যাবে। প্রান্তিক সকল নারীকে সেবা গ্রহণের জন্য তথ্য আপার কাছে যাওয়ার পরামর্শ দেয়া হয়।
তথ্যকেন্দ্রে নারীদের বিনামূল্যে প্রেশার, ডায়াবেটিস পরিমাপ করা হয়। মূলত ৬টি ক্ষেত্রে সেবা দেয়া হয়। এগুলো শিক্ষা, স্বাস্থ্য, আইন, ব্যবসা, কৃষি ও জেন্ডার। এক কোটি গ্রামীণ নারীদের সেবা দেওয়ার লক্ষ্যে তথ্য আপারা এগিয়ে চলছে।
বক্তারা আরো বলেন বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে নারীরা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
অর্থনৈতিক উন্নয়ন হলো একটি বহুমাত্রিক প্রক্রিয়া। এর মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে সামাজিক কাঠামো ও দৃষ্টিভঙ্গির পরিবর্তন, অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করা, অসমতা হ্রাস করা এবং দারিদ্র্য নির্মূল করা। নারীদের অর্থনৈতিক উন্নয়ন ও তা বাস্তবায়নে অবশ্যই নারী-পুরুষ সবাইকে একযোগে কাজ করতে হবে।

শেয়ার করুন