২০ জানুয়ারি ২০২২, ৫:৩১ অপরাহ্ণ
ডেস্ক রিপোর্ট: লেখক, অনুবাদক, প্রকাশক এবং মাসুদ রানা সিরিজের গ্রষ্টা কাজী আনোয়ার হোসেন আর নেই। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন ছিলেন। বিকেল ৪টা ৪০ মিনিটে মৃতুবরণ করেছেন। তার পরিবারের পক্ষে সনজীদা খাতুন এ তথ্য নিশ্চিত করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর।
গতকাল বুধবার বিকেলে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। সনজীদা খাতুন জানান, তিনি কয়েদিন ধরে অসুস্থ ছিলেন। তাকে বারডেমে ভর্তি করা হয়েছিল এবং গতকাল আইসিওতে নেওয়া হয়। আজ রাতে তার মরদেহ বারডেমে রাখা হবে। আগামীকাল সকালে জানাজা ও দাফন করা হবে হবে।
কাজী আনোয়ার হোসেন একাধারে লেখক, অনুবাদক, প্রকাশক, এবং জনপ্রিয় মাসুদ রানা সিরিজের গ্রষ্টা। ১৯৩৬ সালের ১৯ জুলাই ঢাকায় জন্মগ্রহণ করেন বরেণ্য এই লেখক। তার পুরো নাম কাজী শামসুদ্দিন আনোয়ার হোসেন। ডাক নাম ‘নবাব’। তার পিতা প্রখ্যাত বিজ্ঞানী, গণিতবিদ ও সাহিত্যিক কাজী মোতাহার হোসেন, মাতা সাজেদা খাতুন।