6 October 2025, 8:28 PM
ইসলামী ব্যাংকে এস আলম গ্রুপ কর্তৃক অবৈধভাবে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারীদের নিয়োগ বাতিলের দাবীতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম ও বৈষম্যবিরোধী চাকরী প্রত্যাশী পরিষদ।
সোমবার (৬ অক্টোবর) দক্ষিণ সুরমার হুমায়ুন রশীদ চত্ত্বরে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের সভাপতি হাবিবুর রহমান সভাপতিত্বে ও বৈষম্যবিরোধী চাকরী প্রত্যাশী পরিষদের সভাপতি নাজিম উদ্দীনের সঞ্চালনায় আয়োজিত এ মানববন্ধনে বক্তব্য রাখেন, গোটাটিকর ব্রাদার্স ক্লাবের সভাপতি সুমন আহমদ চৌধুরী, গোটাটিকর দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য রফিকুল ইসলাম লিংকন, ২৬ নং ওয়ার্ড সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী সেলিম আহমদ, এসএম মুসা, রিপন আহমদ, শিক্ষার্থী সাগর আহমদ, মিজানুর রহমান মুন্না, আব্দুস সোবহান, জাফর আহমদ প্রমুখ।
মানববন্ধনে পেশাজীবি সংগঠন, ব্যাংকের গ্রাহক, বঞ্চিত চাকরী প্রত্যাশী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন। এ সময় মানববন্ধন থেকে বক্তারা নিম্নলিখিত দাবী পেশ করেন-
১. ২০১৭ থেকে ২০২৪ সাল পর্যন্ত এস আলম কর্তৃক প্রদত্ত সকল অবৈধ নিয়োগ বাতিল করতে হবে।
২. অবিলম্বে দেশের সকল অঞ্চল থেকে মেধা যাচাইয়ের মাধ্যমে দক্ষ ও যোগ্য কর্মকর্তা কর্মচারী নিয়োগের ব্যবস্থা করতে হবে।
৩. এস আলম কর্তৃক পাচারকৃত লক্ষ কোটি টাকা ফেরত আনার ব্যাপারে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে হবে এবং সরকার কর্তৃক জব্দকৃত অর্থ সম্পদ দ্বারা এস আলমের দায় দেনা সমন্বয়ের পদক্ষেপ নিতে হবে।
৪. যে সমস্ত ব্যাংক কর্মকর্তা ও ব্যক্তিবর্গ নানা মিথ্যা তথ্য ও অপপ্রচার দ্বারা ব্যাংকের সুনাম সুখ্যাতি নষ্ট করছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে।