শুক্রবার, ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

১৯ ডিসেম্বর ২০২৫, ১০:৪০ অপরাহ্ণ

কোম্পানীগঞ্জে কাঁঠালবাড়ী সেতুর পাশে রাস্তার উপরে ঘর নির্মাণের অভিযোগ

আপডেট টাইম : ডিসেম্বর ১৯, ২০২৫ ১০:৪০ অপরাহ্ণ



শেয়ার করুন

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার পশ্চিম ইসলামপুর ইউনিয়নের কাঁঠালবাড়ী সেতুর পাশে রাস্তার উপরে ঘর নির্মাণের অভিযোগ পাওয়া গেছে।উপজেলা হেডকোয়ার্টার কাঠালবাড়ি চৌমোহনী বাজার পাড়ুয়ার সরকারি এলজিইডির রাস্তা। ৫০ বছরের পুরনো এ রাস্তা দিয়ে ভোলাগঞ্জ থেকে সুনামগঞ্জের ছাতকে চলাচল করতেন। এখনো উপজেলার তিন ইউনিয়নের মানুষ এই রাস্তা দিয়ে চলাচল করেন। যার দরুন এটি অতি জনগুরুত্বপূর্ণ রাস্তা। বর্তমানেও উক্ত রাস্তায় কয়েক কোটি টাকার নির্মাণ কাজ চলমান রয়েছে।

কাঁঠালবাড়ী গ্রামের মৃত রুস্তম আলীর ছেলে আব্দুস সোবহান উক্ত রাস্তার পাশে ঘর নির্মাণের অভিযোগ স্থানীয়দের কাছ থেকে পাওয়া গেছে। সরেজমিনে আব্দুল সোবহান জিজ্ঞেস করিলে তিনি বলেন আমি রাস্তার উপরে ঘর নির্মাণ করতেছিনা। জায়গায় দলিল-কাগজপত্রও আমার কাছে নাই।

উপজেলা প্রকোশলীর কাছের জানতে চাইলে তিনি বলেন এবিষয়ে এখনো কোনো অভিযোগ পাইনি। এখন যেহেতু অবগত হয়েছি শীগ্রই রাস্তা পরিদর্শন করে দেখবো।

কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন এবিষয়ে কোনো অভিযোগ আসেনি। অভিযোগ এলে ব্যবস্থা নিবো।

শেয়ার করুন