শুক্রবার, ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

৩ মে ২০২২, ১১:৪৫ অপরাহ্ণ

জৈন্তাপুরে অতর্কিত হামলায় দুই যুবক আহত,আটক ১

আপডেট টাইম : মে ৩, ২০২২ ১১:৪৫ অপরাহ্ণ



শেয়ার করুন

জৈন্তাপুর প্রতিনিধি :সিলেটের জৈন্তাপুরে অতর্কিত হামলায় দুই যুবক আহত হওয়ার খবর পাওয়া গেছে । এ ঘটনায় আম্বিয়া নামে একজন পুলিশের হাতে আটক হয়েছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, উপজেলার দিগারাইল গ্রামের এখলাছ আহমদের ছেলে তানভীর আহমদ সাহরুকে পূর্ব শত্রুতার জের ধরে সোমবার দিনগত রাত আনুমানিক নয়টায় সারীঘাট উত্তর বাজার নয়াখেল আগফৌদ রাস্তায় অতর্কিত হামলা করে আগফৌদ গ্রামের আব্দুল লতিফের ছেলে মাশরাফি ও ফয়েজ আহমদের ছেলে অয়ন।জানা যায়, সঙ্গীয় ক্যাডার বাহিনী নিয়ে ভিকটিমকে হত্যার উদ্দেশ্যে ধারালো অস্ত্র দিয়ে মাথার নিচে ঘাড়ে ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপুরি হামলা করে মারাত্মক রক্তাক্ত জখম করে। ভিকটিমের সুর চিৎকারে তাঁর বন্ধু ডৌডিক গ্রামের নাজিম উদ্দীন খোকনের পুত্র তানভির আহমদ এগিয়ে আসলে তাকেও এলোপাতাড়ি কুপিয়ে কাঁধের উপর মারাত্মক রক্তাক্ত জখম করে। জখমীদের চিৎকারে আশ পাশের লোকজন এগিয়ে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। ভিকটিদ্বয়
সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।এব্যাপারে জৈন্তাপুর মডেল থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা যায়।উক্ত ঘটনায় আম্বিয়া নামে একজন পুলিশের হাতে আটক হয়েছেন বলে খবর পাওয়া গেছে। জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) গোলাম দস্তগীর আহমেদ ও এস আই নিখিল কে ফোনে বার বার যোগাযোগ করা হলে কল রিসিভ হয়নি।

জৈন্তাপুর তৈয়ব আলী কারিগরী কলেজের ভোকেশনাল শাখার এস এস সি পরীক্ষার্থী তানভীর আহমদ শাহরুকে হত্যার উদ্দেশ্যে সারীঘাটে সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক শামীম আহমদ। তিনি দোষী ব্যক্তিদের চিহ্নিত করে আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করতে প্রশাসনের দৃষ্টি আকর্ষন করেন।

শেয়ার করুন