শুক্রবার, ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

১ সেপ্টেম্বর ২০২৫, ২:৫৭ অপরাহ্ণ

ডাঃ তাসনিম জারার উপস্থিতিতে সিলেটে এনসিপির উঠান বৈঠক আজ

আপডেট টাইম : সেপ্টেম্বর ১, ২০২৫ ২:৫৭ অপরাহ্ণ



শেয়ার করুন

মাহফুজ কাউসার ছাদি : জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দক্ষিণ সুরমা উপজেলা শাখার আয়োজনে আজ সোমবার (১ সেপ্টেম্বর ২০২৫) বিকাল ৪টায় সিলেটের লালাবাজার, ফরিদপুরে একটি গুরুত্বপূর্ণ উঠান বৈঠক অনুষ্ঠিত হবে। “গণপরিষদ নির্বাচন, নতুন সংবিধান, বিচার ও সংস্কারের জাতীয় দাবি” শীর্ষক এই আলোচনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলের কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডাঃ তাসনিম জারা। বিশেষ অতিথি হিসেবে অংশ নেবেন কেন্দ্রীয় সংগঠক নাহিদ উদ্দিন তারেক ।

এই বৈঠকে স্থানীয় নেতৃবৃন্দ, দলীয় কর্মী ও সাধারণ জনগণের অংশগ্রহণের মাধ্যমে রাজনৈতিক ও সামাজিক বিষয়ে সরাসরি মতবিনিময়ের সুযোগ তৈরি হবে। এনসিপি সিলেট জেলার নেতৃবৃন্দের উপস্থিতিতে আলোচনায় জাতীয় পর্যায়ের দাবিগুলোকে সামনে আনা হবে।

গত জুন মাসে এনসিপির সিলেট জেলা ও মহানগর কমিটি গঠনের পর এই বৈঠকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হচ্ছে। বৈঠকের সার্বিক তত্ত্বাবধানে থাকবেন কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য ব্যারিস্টার নুরুল হুদা জুনেদ , যিনি সম্প্রতি দক্ষিণ সুরমার মোগলাবাজার এলাকায় অনুরূপ একটি মতবিনিময় সভায় অংশ নিয়েছিলেন।

সাংবাদিক ও গণমাধ্যম কর্মীদেরকে এই বৈঠক কভার করার জন্য বিশেষভাবে আমন্ত্রণ জানানো হয়েছে, যাতে জাতীয় এই নাগরিক উদ্যোগটি ব্যাপকভাবে প্রচারিত হতে পারে।

শেয়ার করুন