বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

১১ আগস্ট ২০২৫, ৩:০৫ পূর্বাহ্ণ

মিথ্যা মামলায় আটক শিক্ষার্থী আজমল হোসেন

আপডেট টাইম : আগস্ট ১১, ২০২৫ ৩:০৫ পূর্বাহ্ণ



শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক

ষড়যন্ত্রমুলক মিথ্যা মামলায় আটক হয়েছেন শিক্ষার্থী আজমল।আজমল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ছিল। একজন প্রতিবাদী কন্ঠ।চাঁদাবাজির বিরুদ্ধে সে গোয়াইনঘাটে আপোষহীন সংগ্রাম করে যাচ্ছে।সে একজন পরিবেশ কর্মী।নদী ও পরিবেশ বাঁচাও আন্দোলনের গোয়াইনঘাট শাখার আহ্বায়ক।সে উপজেলার লেঙ্গুরা গ্রামের ফয়ছাল আহমদের পুত্র।

আজমল হোসেন দীর্ঘদিন ধরে সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলং জিরো পয়েন্ট, ডাওকি নদী, বাংলাবাজার, মুক্তলা, বুদিগাও হাওরসহ ইজারাবিহীন পরিবেশ সংরক্ষিত (ECA) এলাকায় অবৈধভাবে ড্রেজার মেশিনের মাধ্যমে বালু উত্তোলনের বিরুদ্ধে সোচ্চার প্রতিবাদ জানিয়ে আসছিলেন। তার এই প্রতিবাদী ভূমিকাকে অত্র এলাকার সাধারণ মানুষ ক্রমাগত সমর্থন দিয়ে যাচ্ছিল।

তবে এই প্রতিবাদের কারণে অবৈধ বালু উত্তোলনকারীরা তাকে বারবার হত্যার হুমকি দিয়েছে। পাশাপাশি তারা তার বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করে। এসব মিথ্যা মামলার জের ধরে আজমল হোসেনকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গেছে।
লুটপাটকারী চাঁদাবাজ চক্রের সদস্য কর্তৃক দায়েরকৃত মামলার জামিন নিতে উচ্চ আদালতে যাওয়ার সময় সিলেট ঢাকা রোড থেকে র্যাব আজমল কে আটক করে গোয়াইনঘাট থানায় হস্তান্তর করে।পুলিশ অভিযুক্তদের বুকে চাঁদাবাজ লিখে ছবি প্রচার করছে।এ নিয়ে জনমনে বিশাল প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। আওয়ামী ফ্যাসিবাদের মতো পুলিশ মানুষের মর্যাদা ও অধিকার ভুলুন্ঠিত করছে বলে সচেতন মহল মনে করছেন।

এ বিষয়ে গোয়াইনঘাট থানার ওসির সাথে গতকাল বিকেল ৪টা থেকে রাত ৯টা পর্যন্ত ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

শেয়ার করুন