বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

৮ আগস্ট ২০২৫, ১০:২৭ অপরাহ্ণ

নাসের রহমানের সিকৃবি ভিসির সঙ্গে সাক্ষাৎ

আপডেট টাইম : আগস্ট ৮, ২০২৫ ১০:২৭ অপরাহ্ণ



শেয়ার করুন

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আলিমুল ইসলামের সাথে বুধবার সৌজন্য সাক্ষাৎ করেন সাবেক এমপি ও মৌলভীবাজার জেলা বিএনপির সভাপতি এম নাসের রহমান। সাক্ষাৎ শেষে এম নাসের রহমান তাঁর পিতা-মাতার নামে পুনর্বহাল করা এম. সাইফুর রহমান হল ও দুররে সামাদ রহমান হল পরিদর্শন করেন। এ সময় তিনি শহীদ জিয়া হলসহ বিশ্ববিদ্যালয়ের নতুন নামকরণকৃত হলগুলো ঘুরে দেখেন। ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক প্রফেসর ড. মোঃ সামিউল আহসান তালুকদার এবং প্রক্টর প্রফেসর ড. মো. জসিম উদ্দিন আহমেদ এ সময় উপস্থিত ছিলেন।

গত ফেব্রুয়ারিতে সাধারণ শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের তিনটি আবাসিক হলের নাম পরিবর্তন ও তিনটি হলের নাম পুনর্বহাল করা হয়। ভেটেরিনারি কলেজ সময়ের নামকরণকৃত এম. সাইফুর রহমান হল, শহীদ জিয়া হল ও দুররে সামাদ রহমান হলের নাম পূর্বে পরিবর্তন করে শাহ এ এম এস কিবরিয়া হল, হুমায়ুন রশীদ চৌধুরী হল ও সুহাসিনী দাস হল নামকরণ করা হয়েছিল। বর্তমানে ভেটেরিনারি কলেজ আমলের প্রতিষ্ঠিত নাম পুনর্বহাল করে এম সাইফুর রহমান হল, শহীদ জিয়া হল ও দুররে সামাদ রহমান হল নামকরণ করা হয়েছে। উল্লেখ্য, সাবেক অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমানের সহধর্মিণী হলেন দুররে সামাদ রহমান। এছাড়াও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল, আব্দুস সামাদ আজাদ হল ও শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের নাম পরিবর্তন করে যথাক্রমে হযরত শাহজালাল (র.) হল, জেনারেল এম এ জি ওসমানী হল ও সুহাসিনী দাস হল নামকরণ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট এসব সিদ্ধান্ত অনুমোদন দিয়েছে।

শেয়ার করুন